আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘সাম্প্রদায়িক উসকানি ও আচরণবিধি লঙ্ঘন’, কোচবিহার সভা নিয়ে হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের

Published on: April 18, 2026
---Advertisement---

মনিরুল হক, কোচবিহারঃ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে রাজনৈতিক উত্তাপের মধ্যেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। কোচবিহারে বিজেপির প্রচারে এসে তাঁর বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে শাসকদল।

তৃণমূলের অভিযোগ, ১৬ এপ্রিল কোচবিহারের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বিশ্বশর্মা সাম্প্রদায়িকভাবে বিভাজনমূলক ও উসকানিমূলক মন্তব্য করেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। ১৭ এপ্রিল পাঠানো চিঠিতে দলটি দাবি করেছে, তাঁর বক্তব্যে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষমূলক ইঙ্গিত ছিল, যা ভোটের পরিবেশকে উত্তপ্ত করতে পারে।

চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে লক্ষ্য করে ভিত্তিহীন ও মানহানিকর মন্তব্যও করা হয়েছে ওই সভায়। তৃণমূলের মতে, এই ধরনের বক্তব্য কেবল রাজনৈতিক শালীনতার পরিপন্থী নয়, বরং আইনগত দিক থেকেও তা শাস্তিযোগ্য অপরাধ হতে পারে।

তৃণমূল কংগ্রেস তাদের অভিযোগপত্রে উল্লেখ করেছে, এই ঘটনা ভারতীয় ন্যায় সংহিতা এবং জনপ্রতিনিধিত্ব আইন-এর বিভিন্ন ধারার আওতায় পড়তে পারে। সেই কারণেই দলের পক্ষ থেকে হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে শোকজ নোটিস জারি, কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজন হলে এফআইআর দায়েরের দাবি জানানো হয়েছে।

দলের বক্তব্য, নির্বাচনের মুখে এই ধরনের ভাষণ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে এবং ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা হিসেবেই দেখা উচিত।

যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত বিজেপি বা হিমন্ত বিশ্বশর্মার তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

নির্বাচনের আগে এই ধরনের অভিযোগ-প্রতিআভিযোগ নতুন কিছু নয়, তবে সাম্প্রদায়িক ইস্যুকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এখন দেখার, নির্বাচন কমিশন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment