আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

১ কোটি টাকার মাথার দাম,দুই দশক পর ঝাড়খণ্ডের জঙ্গল থেকে গ্রেপ্তার শীর্ষ মাওবাদী মিসির বেসরা

Published on: July 29, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৯ জুলাইঃ দীর্ঘ প্রায় দুই দশক ধরে নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে ঝাড়খণ্ডের জঙ্গল থেকেই গ্রেপ্তার হলেন শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা। তাঁর মাথার দাম ঘোষণা করা ছিল ১ কোটি টাকা। মিসিরের সঙ্গে আরও দুই মাওবাদী কমান্ডারকেও গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গোয়েন্দাদের কাছে খবর আসে, ঝাড়খণ্ডের পারশনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলে কয়েক জন সহযোগীকে নিয়ে আত্মগোপন করে রয়েছেন মিসির। সেই তথ্যের ভিত্তিতে সিআরপিএফ, গিরিডি জেলা পুলিশ এবং ধানবাদ পুলিশের যৌথ বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। মঙ্গলবার রাত প্রায় ৯টা নাগাদ ধানবাদ-গিরিডি সীমান্তবর্তী জঙ্গলে পালানোর চেষ্টা করার সময় ধরা পড়েন তিনি।

ঝাড়খণ্ড পুলিশের দাবি, ৬৬ বছরের মিসির বেসরা মাওবাদী সংগঠনের পলিটব্যুরোর একমাত্র জীবিত সদস্য। সংগঠনের মধ্যে তিনি ‘ভাস্কর’ এবং ‘সাগর’ নামেও পরিচিত ছিলেন। অতীতে একাধিক বড়সড় মাওবাদী হামলার নেপথ্যে তাঁর ভূমিকার অভিযোগ রয়েছে।

২০০৭ সালে একবার তাঁকে গ্রেপ্তার করা হলেও, ২০০৯ সালে বিহারের লখিসরাই আদালতে হাজিরা দিতে নিয়ে যাওয়ার সময় মাওবাদীদের হামলায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান তিনি। তারপর থেকেই নিরাপত্তা বাহিনীর কাছে তিনি ছিলেন অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’।

পুলিশের দাবি, মিসিরের গ্রেপ্তার মাওবাদী দমনে বড় সাফল্য। তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশা তদন্তকারীদের। এই গ্রেপ্তারের পর মাওবাদী সংগঠনের সাংগঠনিক কাঠামো, অস্ত্র সরবরাহের নেটওয়ার্ক এবং সক্রিয় সদস্যদের সম্পর্কে নতুন তথ্য সামনে আসতে পারে বলেও মনে করছে নিরাপত্তা মহল। দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর কাছে অধরা থাকা এই শীর্ষ নেতার গ্রেপ্তারকে মাওবাদী সংগঠনের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment