আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিয়ে নয়,এখন কেরিয়ারই অগ্রাধিকার,সম্পর্ক নিয়ে খোলামেলা টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়

Published on: February 21, 2026
---Advertisement---

কলকাতা, ২১ ফেব্রুয়ারিঃ টলিপাড়ায় বিয়ে নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল চিরন্তন। সেই তালিকায় বারবার উঠে আসে জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়-এর নাম। তবে বিয়ে প্রসঙ্গে এবারও স্পষ্ট অবস্থান জানালেন অভিনেত্রী এই মুহূর্তে তাঁর অগ্রাধিকার কেবল কাজ ও কেরিয়ার।

বর্তমানে টলিউডের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় মুখ কৌশানি। বিশেষ করে বহুরূপী ছবিতে অভিনয়ের পর তাঁর লুক ও অভিনয়ে আমূল পরিবর্তন নজর কেড়েছে দর্শকদের। এরপর ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত কিলবিল সোসাইটি-তেও নিজেকে নতুনভাবে প্রমাণ করেন তিনি। সাম্প্রতিক ছবি রক্তবীজ ২-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচক মহলে। ফলে এই সময়টাকে তিনি নিজের কেরিয়ারের গুরুত্বপূর্ণ পর্ব হিসেবেই দেখছেন।

বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই কৌশানি জানান, সঠিক সময়ের অপেক্ষায় আছেন তিনি। তাঁর কথায়, “বিয়ে মানে লোক দেখানো নয়। এটা একটা বড় দায়িত্ব, যা অনেক ভেবেচিন্তে নিতে হয়।” বর্তমানে তিনি কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে বিয়ে নিয়ে আলাদা করে কোনও পরিকল্পনা করছেন না বলেই জানান।

অভিনেত্রী আরও বলেন, বন্ধুদের বিয়ের ছবি ও ভিডিও দেখে মাঝে মাঝে নিজেদের বিয়ে নিয়ে মজার ছলে আলোচনা হয় বটে, তবে তা নিছকই কথাবার্তা। “আমাদের বিয়ে নিয়ে অনেক প্ল্যানিং আছে, কিন্তু এই মুহূর্তে কোনও নির্দিষ্ট পরিকল্পনা নেই,” স্পষ্ট বক্তব্য তাঁর।

পারিবারিক দিক থেকেও তিনি সমর্থন পাচ্ছেন বলে জানান কৌশানি। এক সাক্ষাৎকারে তাঁর ‘শাশুড়ি মা’ নাকি বলেছেন, যদি কৌশানি তাঁর নিজের মেয়ে হতেন, তাহলে এই সময়ে বিয়ের জন্য চাপ দিতেন না। কেরিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে অন্য দায়িত্ব চাপিয়ে দিতে চান না পরিবারও।

সব মিলিয়ে কৌশানির বক্তব্য স্পষ্ট বিয়ে সমাজের চাপে নয়, নিজের মানসিক প্রস্তুতির উপর নির্ভর করেই হবে। আপাতত অভিনয় জীবনেই সম্পূর্ণ মনোযোগ রাখতে চান তিনি। টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রীর আগামী পথচলা তাই এখন কেরিয়ারকেন্দ্রিক বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment