আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আজকের রাশিফলে থাকছে শুভ যোগের হাতছানি দেখে নিন আপনার  রাশিফল

Published on: March 5, 2026
---Advertisement---

খবরিয়া নিউজ ডেস্ক, ৫ মার্চঃ মেষ রাশিঃ প্রেমের ক্ষেত্র শুভ। বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন।স্ত্রীকে দেওয়া কথা রাখার চেষ্টা করুন। হজমের গন্ডগোল বা পেটের সমস্যা হতে পারে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয়। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে। স্নায়ুর অসুখে কষ্ট পেতে পারেন। প্রেমে জটিলতা কেটে যেতে পারে।

বৃষ রাশিঃ কোনও কারণে উদ্বেগ বাড়তে পারে। সাংসারিক দায়িত্ব বৃদ্ধি।বাড়িতে মনোমালিন্য হতে পারে। পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। কারও দরকারি কাজে সাহায্য করতে হতে পারে। কর্মক্ষেত্রে বা বাড়িতে সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হতে পারে। খেলাধুলায় নাম করার সুযোগ পেতে পারেন। দাম্পত্যকলহ মিটে যাবে। উচ্চশিক্ষার ভাল যোগ। পেটের সমস্যা বাড়তে পারে। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসায় কর্মচারীদের নিয়ে একটু নাজেহাল হতে পারেন। দাম্পত্যজীবন সুখকর হলেও কিছু ক্লেশ থাকবে। থাইরয়েডের সমস্যায় ভোগান্তি দেখা যাচ্ছে।

মিথুন রাশিঃ মনঃকষ্ট বাড়তে পারে। বাবার সঙ্গে মতান্তর হতে পারে।দরকারি কাজ দ্রুত মেটান। জীবনে কোনও শুভ পরিবর্তন ঘটতে পারে। সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। মানুষের সেবায় শান্তি পাবেন। ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে। প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন। চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পাবে। আগুন থেকে সাবধান থাকুন। বাড়িতে কোনও কিছুর উপদ্রব দেখা দিতে পারে।

কর্কট রাশিঃ অতিরিক্ত উদারতা দেখালে কাজের ক্ষতি হতে পারে। হঠাৎ করে কোনও চাকরির যোগ আসতে পারে।গুরুজনদের পরামর্শে ব্যবসায় অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি। আয়ের থেকে ব্যয়ের ইচ্ছা বেশি দেখা যাবে। অযথা হয়রানি হতে পারে। শত্রুর সঙ্গে আপস করুন। সংসারে শান্তি বজায় থাকবে। চোখের সমস্যা বাড়তে পারে। পাওনা আদায়ের জন্য মাথাগরম হওয়ার যোগ। সৎ মানুষদের সঙ্গে থাকার চেষ্টা করুন। ভাই-বোনে বিবাদ বাড়তে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়বে।

কন্যা রাশিঃ সকালবেলাতেই কিছু দান করার জন্য ইচ্ছা হতে পারে। অভিভাবকদের পরামর্শ মেনে চলুন।অন্য কেউ পরামর্শ দিলে তা না নেওয়াই শ্রেয়। সন্তানের বিষয়ে নিশ্চিন্ত হবেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরে খুব ব্যথা হতে পারে। কিছু কেনার জন্য অর্থব্যয় হতে পারে। সারা দিন প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেবে। হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে। সকালের দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে।

তুলা রাশিঃ অতিরিক্ত পরিশ্রমের জন্য কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে। উচ্চশিক্ষার যে কোনও কাজ সফল হবে।কোনও বন্ধুর কারণে কর্মস্থানে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে। কাছাকাছি স্থানে ভ্রমণে যেতে পারেন। গবেষণায় সাফল্য লাভ। ব্যবসায় চাপ বৃদ্ধি। বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে।

বৃশ্চিক রাশিঃ সকালে অহেতুক কোনও অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। প্রতিবেশীদের হিংসার কারণে কাজে বাধা আসতে পারে।প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভাল হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। খুব নিকট কোনও বন্ধু আপনাকে ঠকাতে পারেন। সহকর্মীদের সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। গুরুজনদের কথায় মনোযোগ দিন। কাজের চাপ বাড়তে পারে। কোনও ভাল কাজের জন্য পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য গুরুজনদের সঙ্গে অশান্তি হতে পারে। পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে।

ধনু রাশিঃ কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে। কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে।পারিবারিক শান্তি বজায় থাকবে। সাংবাদিকদের জন্য দিনটি শুভ। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি অনুকূল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। দাম্পত্যকলহ মিটে যাবে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। রাস্তাঘাটে কোনও প্রকার ঝুঁকি নেবেন না।

মকর রাশিঃ কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে।শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ। সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে। উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে। আয় বাড়তে পারে। সন্তানের জন্য সুনাম লাভ। ব্যবসা নিয়ে কারও সঙ্গে বিবাদ ঘটতে পারে। প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন। চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে। অতিরিক্ত কথায় বিবাদ বাধতে পারে।

কুম্ভ রাশিঃ ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দ লাভ। অভিনেতারা খুব ভাল সুযোগ পেতে পারেন।পড়াশোনার জন্য বিদেশযাত্রা হতে পারে। গৃহনির্মাণের সুযোগ হাতছাড়া না করাই ভাল হবে। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা হতে পারে। আন্ত্রিক-জাতীয় রোগে ভোগান্তি হতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে। অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে। প্রিয় কোনও বস্তুর ক্ষতি হতে পারে।

মীন রাশিঃ বাড়িতে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হবেন। চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে।ভাল যুক্তির জন্য তর্কে জিততে পারেন। ফাটকা আয়ের যোগ রয়েছে। লটারি কাটার জন্য দিনটি শুভ। সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। সমাজসেবার কাজে তৃপ্তি। আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তিলাভ। পারিবারিক সমস্যায় অবসাদের আশঙ্কা। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। বন্ধুদের তরফ থেকে বদনাম রটতে পারে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment