আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দ্বিতীয় দফার আগে কড়া নিরাপত্তা, অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক পাঠাচ্ছে কমিশন

Published on: April 25, 2026
---Advertisement---

কলকাতা, ২৫ এপ্রিলঃ প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আত্মবিশ্বাসী নির্বাচন কমিশন। তবে আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে কোনও ঝুঁকি নিতে চাইছে না কমিশন। কলকাতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোট থাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত ১০ জন পুলিশ পর্যবেক্ষককে বাংলায় পাঠানো হচ্ছে।

আগেই প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল। প্রথম দফায় ১৫২টি আসনের জন্য ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক ছিলেন। তবে দ্বিতীয় দফায় শহরাঞ্চলে বেশি ভোট থাকায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভিন রাজ্য থেকে আসা এই অতিরিক্ত পর্যবেক্ষকদের দ্রুত দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তার ক্ষেত্রেও থাকছে কড়াকড়ি। জানা গিয়েছে, দ্বিতীয় দফাতেও প্রায় ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। শনিবার রাতের মধ্যেই প্রথম দফায় দায়িত্বে থাকা আধা সামরিক বাহিনীর জওয়ানদের দ্বিতীয় দফার এলাকাগুলিতে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ করে কলকাতায় নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। শহরে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, যা প্রায় ২২ হাজার জওয়ানের সমতুল্য। পাশাপাশি প্রায় ১০ হাজার পুলিশকর্মীও রাস্তায় নামবেন। ভোটের সময় যাতে কোনও দাগি দুষ্কৃতী অশান্তি সৃষ্টি করতে না পারে, তার জন্য তালিকা ধরে অভিযান চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই বেশ কয়েকজন কুখ্যাত অপরাধী গ্রেপ্তার হয়েছে।

সব মিলিয়ে, দ্বিতীয় দফার ভোট যাতে সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণ হয়, তার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment