শীতলকুচি, ২৪ মার্চঃ নির্বাচনের দামামা বেজে গিয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী ২৩শে এপ্রিল শীতলকুচি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার ভোটকে সামনে রেখে জোরদার হচ্ছে রাজনৈতিক তৎপরতা। এরই মাঝে বড় কৈমারীতে সাংগঠনিক আলোচনা সভা ঘিরে তৈরি হল রাজনৈতিক চাঞ্চল্য।
তৃণমূল কংগ্রেসের দাবি, এদিন বিজেপি ছেড়ে তিনটি পরিবার তাদের দলে যোগদান করেছে। দলীয় প্রার্থী হরিহর দাস-এর হাত ধরে এই যোগদান হয়। তবে বিজেপির মন্ডল সভাপতি নবীন বর্মন কটাক্ষ করে বলেন, তৃণমূলের এই যোগদানের দাবি সম্পূর্ণ নাটক।





