দিনহাটা, ২৫ ডিসেম্বর : দিনহাটা শহরে দিনদুপুরে সংঘটিত এক চুরির ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দিনহাটা থানার পুলিশ।সদ্য কয়েকদিন আগে ঘটনাটি ঘটেছে দিনহাটা শহরের মিস্ত্রী পাড়ায় দিলীপ কুমার সরকারের বাড়িতে।
দিনের বেলায় চোরেরা তার বাড়িতে চুরি করে বলে অভিযোগ।ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্ত শুরু করে এবং তদন্তের সূত্র ধরে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে।
তাদের কাছ থেকে বেশ কিছু স্বর্ণ অলংকার উদ্ধার করা হয়েছে।বুধবার অভিযুক্তদের দিনহাটা মহকুমা আদালতে হাজির করা হলে, বিচারক তাদের তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।





