আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘যারা ধ*র্ষ*কে*র গলায় মালা পরিয়ে উল্লাস করে, তাদের দলের প্রার্থী আরজি কর কাণ্ডে নি*র্যা*তি*তা*র মা,সরব জুনিয়র ডাক্তারদের সংগঠন

Published on: March 28, 2026
---Advertisement---


খবরিয়া ২৪ ডেস্ক, ২৮ মার্চঃ আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিত চিকিৎসকের মাকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। পানিহাটি কেন্দ্র থেকে তিনি নির্বাচনে লড়বেন বলে জানা গিয়েছে। এই সিদ্ধান্ত সামনে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন। সমাজমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করে তারা এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

সংগঠনের তরফে নির্যাতিতার মায়ের উদ্দেশ্যে কড়া ভাষায় বলা হয়েছে, “এমন একটি দলের হয়ে দাঁড়াচ্ছেন, যারা ধর্ষকের গলায় মালা পরিয়ে উল্লাস করে এবং যাদের বহু নেতা নারী নির্যাতনের ঘটনায় যুক্ত থেকেও ক্ষমতার জোরে নির্যাতিতা ও তাঁর পরিবারের উপর দমনপীড়ন চালিয়েছেন। সেই দল ন্যায়বিচার এনে দেবে এ ধারণা সোনার পাথরবাটি ছাড়া কিছু নয়।”

একইসঙ্গে নির্যাতিতার মা-বাবার সাম্প্রতিক মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। তাঁদের বক্তব্য অনুযায়ী, “আন্দোলনকারীরা নিজেদের স্বার্থে আন্দোলন করেছে” এই মন্তব্য গভীরভাবে আহত করেছে আন্দোলনে যুক্ত ডাক্তারদের।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনার প্রায় ১৯ মাস পর আবারও এই নৃশংস খুন ও ধর্ষণের ঘটনা রাজনৈতিক চর্চার কেন্দ্রে উঠে এসেছে। নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়াকে ঘিরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংগঠনের দাবি, এই প্রসঙ্গে তাদের কাছে বারবার জানতে চাওয়া হচ্ছে, তাদের অবস্থান কী।

তবে জুনিয়র ডাক্তারদের সংগঠন স্পষ্ট জানিয়েছে, কে কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেবেন, তা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই বিষয়ে সংগঠনের সমর্থন বা আপত্তি থাকা উচিত নয়। তবুও তাদের রাজনৈতিক অবস্থানের কারণে নির্যাতিতার মা কোনও দল থেকেই প্রার্থী হলে তাঁকে সমর্থন করার প্রশ্নই ওঠে না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্যাতিতার মা শাসকদলকে পরাস্ত করার লক্ষ্য নিয়ে প্রধান বিরোধী শক্তিকে বেছে নিয়েছেন। তাঁর ধারণা, এর মাধ্যমে তিনি ন্যায়বিচার আদায় করতে পারবেন। তবে সংগঠনের দাবি, সংশ্লিষ্ট দল অন্য রাজ্যে ক্ষমতায় থাকলেও নারী নির্যাতনের ক্ষেত্রে তাদের ভূমিকা এবং পরিসংখ্যান উদ্বেগজনক।

সব মিলিয়ে, এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের আবহে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধছে। আরজি কর কাণ্ড ফের একবার রাজনৈতিক তরজার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment