কোচবিহার, ১৭ জানুয়ারি : আগামী ১৯ জানুয়ারি থেকেই শুরু হতে চলেছে কোচবিহার আয়ুষ মেলা ২০২৬। মেলা চলবে তিন দিন।কোচবিহার স্টেশন চৌপথি সংলগ্ন মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয় আয়ুশ শাখা কার্যালয়ে সামনে ওই মেলা হবে।
আজ ওই মেলার প্রস্তুতি ঘুরে দেখেন কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। কোথায় কোন স্টল বসবে সেসব নিয়েও হয় আলোচনা।তিন দিনব্যাপী ওই মেলায় মূলত বিনামূল্যে হোমিওপ্যাথি আয়ুর্বেদ ও যোগ ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা ,পরীক্ষা, পরামর্শের সুযোগ মিলবে।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পাবেন সাধারণ মানুষ। শনিবার দুপুর মেলার স্থান পরিদর্শন করলেন কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী কুমার আড়ি যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি।





