আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাগডোগরা বিমানবন্দরে চত্বরে অনলাইন ক্যাব চালকদের হেনস্তা ও মারধরের প্রতিবাদে পুলিশ কমিশনারের দ্বারস্থ।

Published on: February 20, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২০ ফ্রব্রুয়ারিঃ বিমানবন্দর এলাকায় অনলাইন ক্যাব চালকদের হেনস্তা,মারধর ও যাত্রী তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কিছু গাড়িচালকের বিরুদ্ধে।এই ঘটনায় শিলিগুড়ির পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল ক্যাব অ্যান্ড ডাইভার অপারেটর ইউনিয়ন সদস্যরা।এদিন অসুবিধার কথা জানিয়ে অভিযোগপত্রে জানানো হয়,অভিযোগ শিলিগুড়ির অনলাইন ক্যাব চালকরা যাত্রীসাথী, ওলা,উবের ও র‍্যাপিডোর মাধ্যমে যাত্রী বুকিং পেয়ে পরিষেবা দিয়ে থাকেন।

কিন্তু গত প্রায় ১৫দিন ধরে বাগডোগরা বিমানবন্দর এলাকার কিছু স্থানীয় চালক তাঁদের বুক করা যাত্রী তুলতে দিচ্ছেন না। এমনকি যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া,অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও শারীরিক হেনস্তার মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ।শুক্রবার শিলিগুড়ি কমিশনার,এডিসিপি ট্রাফিক সহ শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে বিষয়টি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।সংগঠনের পক্ষ থেকে মিনাল বর্মনের দাবি,অনলাইন বুকিংয়ের যাত্রীদের উপরই তাঁদের জীবিকা নির্ভরশীল।

এর ফলে প্রায় ৪০০জন এই পেশার সাথে যুক্ত ক্যাব চালক ড্রাইভারদের জীবন জীবিকাই প্রভাব পড়ছে। বিষয়টি নিয়ে আগেও স্থানীদের সঙ্গে আলোচনা করা হলেও সমস্যার সমাধান হয়নি।অভিযোগে সতর্ক করে বলা হয়েছে,দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে জীবিকার স্বার্থে আন্দোলন ও অনশন কর্মসূচিতে যেতে বাধ্য হবেন অনলাইন ক্যাব চালকেরা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment