আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গুলির আওয়াজে প্যান্ট ভিজে যাবে’,খড়গপুরে আইসি-কে তীব্র হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Published on: March 23, 2026
---Advertisement---


খড়গপুর, ২৩ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের চেনা ঝাঁজাল মেজাজে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষ-কে। এবারের নির্বাচনে খড়গপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। দীর্ঘ বিরতির পর নিজের পুরনো কেন্দ্রে ফিরে এসেই আক্রমণাত্মক ভঙ্গিতে প্রচার শুরু করেছেন প্রাক্তন রাজ্য সভাপতি।

সোমবার খড়গপুর টাউনে প্রচারে বেরিয়ে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেছে, তৃণমূলের সঙ্গে কাজ করো, নাহলে চার তারিখের পরে গুলি মেরে দেব। শালা, তোর বাপের গুলি! কতগুলো গুলি আছে তোর কাছে ? গুলি দেখেছ ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে।” তার এই তীব্র হুঁশিয়ারি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।

দিলীপ ঘোষ আরও বলেন, খড়গপুরে তিনি আগে বহু দুষ্কৃতীর বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন এবং ভবিষ্যতেও সেইভাবেই পরিস্থিতির মোকাবিলা করবেন। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস গুন্ডা ও মাফিয়াদের সাহায্যে রাজনৈতিকভাবে শক্তিশালী হয়েছে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের ‘দাদাগিরি’ খড়গপুরে বরদাস্ত করা হবে না।

উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই খড়গপুর কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। তবে ২০২১ সালে তাঁকে এই আসন থেকে প্রার্থী করা হয়নি। পরিবর্তে অভিনেতা হিরণ চ্যাটার্জীকে প্রার্থী করা হয় এবং তিনি জয়ীও হন। যদিও পরবর্তীতে তাঁকে ঘিরে নানা বিতর্ক তৈরি হওয়ায় এবারের নির্বাচনে ফের পুরনো মুখে ভরসা রেখেছে বিজেপি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের এই আক্রমণাত্মক প্রচার খড়গপুরের নির্বাচনী লড়াইকে আরও উত্তপ্ত করে তুলবে। এখন দেখার, ভোটের ময়দানে এই কৌশল কতটা কার্যকর হয়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment