আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘৪ মে ফলেই বোঝা যাবে,কোচবিহার উত্তরে বিজেপি আর থাকছে না,তৃনমূলের মহামিছিল শেষে দাবি অভিজিৎ দে ভৌমিকের

Published on: April 6, 2026
---Advertisement---

কোচবিহার, ৬ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটকে সামনে রেখে সোমবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল মহামিছিল অনুষ্ঠিত হয়। কোচবিহার উত্তর ও দক্ষিণ দুই বিধানসভার প্রার্থীদের উপস্থিতিতে এই মিছিল ঘিরে কর্মী-সমর্থকদের ব্যাপক উৎসাহ দেখা যায়।

রাজারহাট এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল খাগড়াবাড়ি সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায় এবং দক্ষিণ বিধানসভার প্রার্থী অভিজিৎ দে ভৌমিক-সহ একাধিক নেতা-কর্মী ও মহিলা সমর্থকরা।

মিছিল শেষে অভিজিৎ দে ভৌমিক বলেন, জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রকে গুরুত্ব দিয়েই এই ধরনের মিছিল আয়োজন করা হচ্ছে। এতে দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হচ্ছে এবং আগামী দিনেও এই কর্মসূচি চলবে।

এদিন বিজেপিকে কড়া আক্রমণ করে তিনি দাবি করেন, “কোচবিহার উত্তর কেন্দ্র আর বিজেপির হাতে থাকবে না। আগামী ৪ মে ফল ঘোষণার দিনেই দেখা যাবে, এই কেন্দ্রে বিজেপি কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই ধরনের শক্তি প্রদর্শন এবং আত্মবিশ্বাসী বক্তব্য প্রার্থীদের প্রচারে নতুন মাত্রা যোগ করছে। তবে শেষ পর্যন্ত ভোটের ফলাফলই নির্ধারণ করবে কোন দল মানুষের সমর্থন কতটা পেয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment