আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ধর্মেন্দ্রর ইস্তফাতেই অটল ‘ককরোচ’রা, দু’ঘণ্টার বৈঠকেও মেলেনি সমাধানসূত্র

Published on: July 24, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৪ জুলাইঃ দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আলোচনার টেবিলে মুখোমুখি বসল ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। দিল্লির ভিপি হাউসে প্রায় দু’ঘণ্টার বৈঠক হলেও অচলাবস্থা কাটার স্পষ্ট ইঙ্গিত মিলল না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় থাকল আন্দোলনকারীরা। অন্যদিকে, ওই বিষয়ে সিদ্ধান্ত জানাতে কেন্দ্র আরও একদিন সময় চেয়েছে বলে দাবি সিজেপির।

শুক্রবার নির্ধারিত সূচি অনুযায়ী সিজেপির প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সূত্রের খবর, প্রশ্নফাঁস রুখতে ইতিমধ্যেই সরকার কী পদক্ষেপ করেছে এবং ভবিষ্যতে কী সংস্কার করা হবে, তার বিস্তারিত ব্যাখ্যা দেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। পাল্টা, আন্দোলনকারীরাও নিজেদের দাবিগুলি তুলে ধরেন।

সূত্রের দাবি, নিট প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের পাশে দাঁড়ানো, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তার মতো কয়েকটি বিষয়ে নীতিগতভাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে কেন্দ্র। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার প্রশ্নেই জট কাটেনি।

বৈঠক শেষে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, “আমাদের একাধিক দাবির সঙ্গে কেন্দ্র নৈতিকভাবে সহমত হয়েছে। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরও একদিন সময় চেয়েছে সরকার। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, ইস্তফা না হলে আন্দোলন আরও তীব্র হবে।”

ফলে দীর্ঘ বৈঠকের পরেও অচলাবস্থা বহাল। এখন নজর কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্তের দিকে। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, আগামী কয়েক দিনের মধ্যে দাবি না মানা হলে দেশজুড়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment