আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বুড়িরহাটে কাটমানি বিতর্কে উত্তেজনা,উপপ্রধানের বাড়ির সামনে বিক্ষোভ উপভোক্তাদের

Published on: June 4, 2026
---Advertisement---

দিনহাটা, ৪ জুনঃ আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। বৃহস্পতিবার দুপুরে পঞ্চায়েতের উপপ্রধান তথা ৭/৮ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য যাজ্ঞ বল্ক্য সিংহের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন একাধিক স্থানীয় বাসিন্দা ও আবাস যোজনার উপভোক্তা। তাঁদের দাবি, বিভিন্ন সময়ে আবাস প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে এবং সেই টাকা অবিলম্বে ফেরত দিতে হবে।

অভিযোগকারীদের দাবি, আবাস যোজনার ঘর অনুমোদনের পর কিংবা প্রকল্পের সুবিধা পাওয়ার প্রক্রিয়ায় উপপ্রধানের তরফে বিভিন্ন উপভোক্তার কাছ থেকে ভিন্ন ভিন্ন অঙ্কের টাকা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে ক্ষোভ জমলেও সম্প্রতি তা প্রকাশ্যে আসে। এরপরই টাকা ফেরতের দাবিতে সংগঠিত হয়ে বিক্ষোভে নামেন উপভোক্তারা।

বিক্ষোভকারীরা জানান, সরকারি প্রকল্পের সুবিধা পেতে কোনো ধরনের অর্থ দেওয়ার নিয়ম নেই। তবুও তাঁদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। এদিন তাঁরা স্লোগান তুলে দ্রুত টাকা ফেরতের দাবি জানান। পাশাপাশি, প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্তের আবেদনও করেন।

স্থানীয়দের একাংশের বক্তব্য, সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ নতুন নয়, তবে এবার অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁদের দাবি, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হোক।

তবে অভিযোগের বিষয়ে উপপ্রধান যাজ্ঞ বল্ক্য সিংহের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment