আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এগরার স্ট্রং রুমে উত্তেজনা, বিজেপি প্রার্থীকে ঢোকানো নিয়ে তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

Published on: May 1, 2026
---Advertisement---

এগরা, ১ মে: পূর্ব মেদিনীপুরের এগরায় স্ট্রং রুমকে ঘিরে শুক্রবার সকালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঝাটুলাল হাইস্কুলে অবস্থিত স্ট্রং রুমের সামনে সকাল প্রায় ১১টা নাগাদ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ।

তৃণমূল কংগ্রেসের দাবি, পুলিশের মদতে পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতি-কে বেআইনিভাবে স্ট্রং রুমের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল প্রার্থী পীযুষকান্তি পন্ডা সহ দলীয় কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, এগরা থানার আইসি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক মঞ্জিত যাদব এবং কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীরা আইসির অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকেন এবং স্ট্রং রুম চত্বর অবরুদ্ধ হয়ে পড়ে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন ঘিরে নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment