আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

চুরি যাওয়া টোটো উদ্ধার ঘিরে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে উত্তেজনা, আটক যুবক

Published on: May 26, 2026
---Advertisement---

কোচবিহার, ২৬ মেঃ কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় চুরি যাওয়া একটি টোটোকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গিয়েছে, চিন্ময় সরকার নামে এক ব্যক্তি কয়েক মাস আগে একটি টোটো কিনেছিলেন। কিন্তু টোটো কেনার কয়েকদিনের মধ্যেই সেটি একটি মিষ্টির দোকানের সামনে থেকে চুরি হয়ে যায় বলে অভিযোগ।

এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও টোটোটির কোনও সন্ধান পাননি তিনি। বাধ্য হয়ে অন্যের টোটো ভাড়ায় নিয়ে চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন চিন্ময়। মঙ্গলবার তিনি বাজার এলাকায় এসে হঠাৎই নিজের হারিয়ে যাওয়া টোটোটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি গাড়িটির কাছে গিয়ে চালক যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

অভিযুক্ত যুবক দাবি করে, সে শুকটাবাড়ি এলাকা থেকে ৩১ হাজার টাকা দিয়ে টোটোটি কিনেছে। তবে টোটোটির কাগজপত্র নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

চিন্ময় সরকারের দাবি, তাঁর চুরি যাওয়া টোটোই এটি। তিনি পুরো বিষয়টি নিয়ে আইনি পথে এগোবেন বলে জানিয়েছেন। অন্যদিকে আটক যুবকও নিজেকে নির্দোষ দাবি করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment