কোচবিহার, ১ ফেব্রুয়ারি : কোচবিহার শহরের নাগরিকদের আরও কি উন্নয়ন প্রয়োজন তা জানতে পথে নেমেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কোচবিহার শহরের ২০ টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে নতুন বছরের ক্যালেন্ডার।
পাশাপাশি নাগরিক দের আরও কি দাবি তা শুনছেন তারা।এই জনসংযোগ কর্মসূচীকে নেতৃত্ব দিচ্ছেন কোচবিহার জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রজত বর্মা।রবিবার শহরের ১৪ নম্বর ওয়ার্ডের জনসংযোগে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট কুন্ডুকেও।
এছাড়াও ছিলেন দলের ১৫ নম্বর ওয়ার্ড কমিটির তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও শহরের বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষকরা।এর আগে এভাবে শিক্ষক দের পথে নেমে বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে এভাবে দেখা যায়নি।
বিধানসভা নির্বাচনের আগে এটা তৃণমূল কংগ্রেসের অন্যতম স্ট্রাটেজি তা বলাই যায়। বিরোধী রাজনৈতিক দল গুলি যখন এখনও নিজেদের সংগঠন গোছাতে মড়িয়া তখন তৃণমূল কংগ্রেসের এই লাগাতার জনসংযোগ ও ডোর টু ডোর কর্মসূচী নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।





