আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিক্ষক না অভিযুক্ত? আদালত থেকে মুক্তির পর তন্ময়কে ঘিরে আবেগ, শোভাযাত্রায় ফিরলেন স্কুলে

Published on: June 20, 2026
---Advertisement---

মাথাভাঙা, ২০ জুনঃ ছাত্রকে শাসনের অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর কান্নায় ভেঙে পড়লেন মাথাভাঙা হাই স্কুলের শিক্ষক তন্ময় চক্রবর্তী। শুক্রবার মাথাভাঙা আদালত চত্বরে তৈরি হয় এক আবেগঘন পরিস্থিতি। জামিনে মুক্তি পাওয়ার পর সহকর্মী, ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীদের ভিড়ে কার্যত আবেগাপ্লুত হয়ে পড়েন ওই শিক্ষক। পরে মালা পরিয়ে শোভাযাত্রা করে তাঁকে স্কুলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এখন মাথাভাঙা-সহ গোটা শিক্ষামহলে শুরু হয়েছে জোর চর্চা শিক্ষকের শাসন কোথায় শেষ হবে, আর ছাত্রের অধিকার কোথা থেকে শুরু হবে, সেই প্রশ্নই সামনে চলে এসেছে নতুন করে।

অভিযোগ, প্রায় সপ্তাহখানেক আগে নির্ধারিত সময়ের পরে স্কুলে পৌঁছয় ষষ্ঠ শ্রেণির এক ছাত্র। অভিযোগ উঠেছে, সেই কারণেই তাকে শাসনের নামে ক্লাসের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয় এবং মারধরও করা হয়। ঘটনার পর ছাত্রের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই মামলার সূত্রপাত। এরপর শুক্রবার শিক্ষক তন্ময় চক্রবর্তীকে মাথাভাঙা আদালতে হাজির করা হলে তাঁকে জামিন দেওয়া হয়।

আদালত থেকে বেরিয়ে এসে কার্যত ভেঙে পড়েন তন্ময় চক্রবর্তী। দীর্ঘদিনের শিক্ষকতা জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা তিনি কখনও ভাবেননি বলেই ঘনিষ্ঠ মহলে জানান। আদালত চত্বরে তখন উপস্থিত ছিলেন তাঁর সহকর্মী, বহু ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষ। শিক্ষককে এক ঝলক দেখতে এবং তাঁর পাশে দাঁড়াতে ভিড় জমে যায় আদালতের বাইরে। অনেক পড়ুয়াকেই এদিন শিক্ষককে ঘিরে আবেগপ্রবণ হতে দেখা যায়। পরে মালা পরিয়ে এবং সমর্থনের স্লোগানের মধ্য দিয়ে শোভাযাত্রা করে তাঁকে স্কুলে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, অভিযোগকারী ছাত্রের পরিবারের তরফে আপাতত খুব বেশি প্রতিক্রিয়া মেলেনি। টেলিফোনে যোগাযোগ করা হলে ছাত্রের মা জানান, ছেলের চিকিৎসার জন্য তিনি কোচবিহার শহরে রয়েছেন। এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলার অবস্থায় তিনি নেই বলেও জানান।

ঘটনাটি সামনে আসতেই শিক্ষক-অভিভাবক সম্পর্ক, ছাত্রদের প্রতি আচরণ এবং শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখার পদ্ধতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একাংশের মতে, শিক্ষকরা শাসন করতেই পারেন, কিন্তু তারও একটি সীমা থাকা উচিত। অন্যদিকে অনেকেরই মত, বর্তমানে শিক্ষকদের উপর অভিযোগ ও আইনি চাপ এমন জায়গায় পৌঁছেছে, যেখানে শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখাও কঠিন হয়ে পড়ছে। ফলে তন্ময় চক্রবর্তীর ঘটনাকে কেন্দ্র করে শুধুমাত্র একটি মামলা নয়, বরং শিক্ষাব্যবস্থার বর্তমান বাস্তবতাও নতুন করে সামনে উঠে এল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

রেললাইনের পাশে র*ক্তা*ক্ত যুবক উ*দ্ধা*র,আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা নাকি দু*র্ঘ*ট*না,ধোঁয়াশায় বামনহাট

‘ইতিহাস চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল’,পশ্চিমবঙ্গ দিবসে প্রাক্তন তৃণমূল সরকারকে তোপ শুভেন্দুর, শুভেচ্ছা অমিত শাহেরও

তৃণমূল বিধায়কদের সই জাল কাণ্ডে শোভনদেবের বাড়িতে সিআইডি,রেজোলিউশনের কপি তুলে দিলেন প্রবীণ বিধায়ক

দমদম বিমানবন্দর-কাণ্ডে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বিমানবন্দর উত্তেজনায় গ্রেফতার ৫

বিমানবন্দর-কাণ্ডে বিজেপির বিরুদ্ধে সরাসরি চক্রান্তের অভিযোগ অভিষেকের, আগ্নেয়াস্ত্র-সহ যুবকের ভিডিও ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক

জামাইয়ের মঙ্গল কামনায় মন্দিরে শাশুড়িদের ভিড়, জামাই ষষ্ঠীতে উৎসবের আবহ শিলিগুড়িতে

Leave a Comment