আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জয় হিন্দ ভবন চত্বরে কড়া নজরদারি, বাড়ি বাড়ি গিয়ে সতর্কবার্তা আইপিএস ডি পি সিংয়ের

Published on: April 29, 2026
---Advertisement---

কলকাতা, ২৯ এপ্রিলঃ দ্বিতীয় দফার ভোট চলাকালীন জয় হিন্দ ভবন সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিশেষ উদ্যোগ নিলেন আইপিএস অফিসার ডি পি সিংয়ের। বুধবার তিনি সরাসরি রাস্তায় নেমে রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সাধারণ মানুষের উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন।

জানা গেছে, জয় হিন্দ ভবনের সামনে এবং আশপাশের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ঘরের ভিতরে থাকার অনুরোধ জানান ডি পি সিং। তিনি স্পষ্ট করে বলেন, কোনও বুথের সামনে চারজনের বেশি লোক জমায়েত করা যাবে না। এই নির্দেশ কঠোরভাবে মানার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়।

প্রশাসনের তরফে এই পদক্ষেপের মূল লক্ষ্য ছিল ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ রাখা এবং সম্ভাব্য অশান্তি এড়ানো। বিশেষ করে সংবেদনশীল এলাকা হওয়ায় এখানে অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ডি পি সিংয়ের সঙ্গে রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকও উপস্থিত ছিলেন। তাঁরা একযোগে

এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং ভোটের দিন আইনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।
প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং কোথাও বড় ধরনের অশান্তির খবর পাওয়া যায়নি। সবমিলিয়ে, ভোটের দিন এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসনের এই তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে মনে করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment