আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘সিঙ্ঘম নাকি বিজেপির এজেন্ট’ একাধিক অভিযোগে অভিযুক্ত অজয়পাল শর্মার পর্দা ফাঁস অখিলেশের

Published on: April 28, 2026
---Advertisement---

উত্তর ২৪ পারগনা, ২৮ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের আবহে বাংলার ভোটে পুলিশ পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। বিশেষ করে উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয়পাল শর্মা-কে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। অভিযোগ, বিজেপি শাসিত রাজ্য থেকে আসা একাধিক পুলিশ আধিকারিককে বেছে এনে ভোট পরিচালনায় যুক্ত করা হয়েছে এবং তাঁরা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।-ও এই ইস্যুতে মুখ খুলে দাবি করেছেন, অজয়পাল শর্মা আদতে বিজেপির ‘এজেন্ট’ হিসেবে কাজ করছেন। তাঁর কথায়, বিজেপি বিভিন্ন জায়গা থেকে নিজেদের ‘পরীক্ষিত’ ব্যক্তিদের পর্যবেক্ষক হিসেবে পাঠিয়েছে, তবে তাতে কোনও প্রভাব পড়বে না।

বর্তমানে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন অজয়পাল। সম্প্রতি ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে স্থানীয়দের উদ্দেশে কড়া ভাষায় সতর্ক করতে দেখা যায়। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবুও তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

তৃণমূলের অভিযোগ, অজয়পাল শর্মা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন এবং রাতের অন্ধকারে তল্লাশির নামে বাড়িতে হানা দিচ্ছেন। এমনকি তাঁর বিরুদ্ধে অতীতেও দুর্নীতি, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ ছিল বলে দাবি করেছে শাসকদল।

অন্যদিকে বিজেপির তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, নির্বাচন কমিশনের অধীনেই সমস্ত আধিকারিক কাজ করছেন এবং নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছেন।

ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর ক্রমেই তীব্র হচ্ছে, যা নির্বাচনের আবহে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment