আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাঁকুড়ার ইন্দাসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ একাধিক কর্মীর, সাংগঠনিক শক্তি বাড়ল ভেঁতুলমুড়ি বুথে

Published on: January 6, 2026
---Advertisement---

আবদুল হাই, বাঁকুড়া: বাঁকুড়ার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের ভেঁতুলমুড়ি বুথে রাজনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ওই এলাকার দশ থেকে বারোজন সক্রিয় কর্মী। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ।

দলবদলের পর এক গৃহবধূ নিজের বক্তব্যে জানান, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে গ্রামের মানুষের জীবনে যে উন্নয়ন এসেছে, তা আর অস্বীকার করার মতো নয়। তাঁর কথায়, “রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে মহিলাদের জন্য বিভিন্ন সামাজিক প্রকল্প  সব ক্ষেত্রেই রাজ্য সরকার বাস্তব কাজ করেছে।” বিশেষ করে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বনির্ভর গোষ্ঠীর মতো প্রকল্প মহিলাদের আর্থিকভাবে আত্মনির্ভর করে তুলেছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী এক কর্মী বলেন, বিজেপির রাজনীতিতে মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানের চেয়ে বিভাজনের রাজনীতিই বেশি প্রাধান্য পাচ্ছে। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের দাবি-দাওয়া বা উন্নয়নের প্রশ্ন সেখানে গুরুত্ব পাচ্ছে না। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক রাজনীতিতে আস্থা রেখে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, এই যোগদান কোনও একক ঘটনা নয়। এদিন দশ থেকে বারোজন সক্রিয় কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, যাঁদের অনেকেই দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে ভেঁতুলমুড়ি বুথে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হল বলে মনে করছেন দলের কর্মী-সমর্থকরা।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের মতে, উন্নয়নই তাঁদের রাজনীতির মূল ভিত্তি। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের ধারাবাহিকতাতেই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসের দিকে এগিয়ে আসছেন। করিশুন্ডা অঞ্চলে বিজেপি ছেড়ে তৃণমূলে একাধিক কর্মীর যোগদান সেই বাস্তবতারই স্পষ্ট প্রতিফলন বলে দাবি করা হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment