আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ইভিএমে প্রার্থীর নাম কালো সেলোটেপ দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য, মাথাভাঙ্গায় বন্ধ ভোটগ্রহণ, রিপোলিংয়ের দাবি বিজেপির

Published on: April 23, 2026
---Advertisement---

কোচবিহার, ২৩ এপ্রিলঃ প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে ইভিএম ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামের পাশে কালো সেলোটেপ লাগিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরের ৫ নম্বর ওয়ার্ডের ছবিরন্নেছা নিম্ন বুনিয়াদি বালিকা বিদ্যালয়ের ২৬১ নম্বর বুথে।এই অভিযোগ সামনে আসতেই ওই বুথে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ রাখতে বাধ্য হয় নির্বাচন কর্তৃপক্ষ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নির্বাচনী পরিদর্শন দল এবং মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত জওয়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথ এলাকায় কড়া নজরদারি চালানো হয়।বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নির্বাচনী এজেন্ট কৌশিক ভদ্র জানান, “সকালেই আমাদের কাছে খবর আসে যে ইভিএমে আমাদের প্রার্থীর নাম কালো সেলোটেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রথমে পোলিং এজেন্টকে জানানো হলেও তিনি বিষয়টি অস্বীকার করেন। পরে একাধিক ভোটার একই অভিযোগ করলে আমরা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানাই।

এরপর তদন্তকারী দল এসে বিষয়টি খতিয়ে দেখে।” তিনি আরও দাবি করেন, প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকার পর পুনরায় ভোট শুরু হয় এবং এই ঘটনার জেরে ওই বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি।অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ খারিজ করা হয়েছে। দলের প্রার্থী সাবলু বর্মনের নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ রায় বলেন, “একটি ছোটখাটো সমস্যা হয়েছিল ঠিকই, তবে তা দ্রুত সমাধান করা হয়েছে।

এতে ভোট প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়েনি। সব দলের এজেন্টদের উপস্থিতিতে বিষয়টি মিউচুয়ালি ঠিক করা হয়েছে।”এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চাপানউতোর। ভোটের দিনে ইভিএম সংক্রান্ত এমন অভিযোগ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

কোচবিহারে বিকেল ৩টা পর্যন্ত ভোট ৭৯.২৬%, উৎসাহে ভরপুর ভোটাররা

ঘুঘুমারিতে তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তীব্র বচসা, ‘আমাকে আটকানো যাবে না’-কড়া বার্তা অভিজিৎ দে ভৌমিকের

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন অভিজিৎ দে ভৌমিক, ‘কোচবিহারের ৯টি আসনেই জিতবে তৃণমূল’, দাবি প্রার্থীর

১০০ মিটার নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, কমিশনের আধিকারিকদের সঙ্গে বচসায় বিজেপি প্রার্থী, উত্তেজনা ঘুঘুমারি হাই স্কুলে

বুথে জমায়েত ঘিরে উত্তেজনা, তৃণমূল নেতা আটক, দিনহাটায় চড়ল রাজনৈতিক পারদ

শিলিগুড়িতে ‘আগেই পড়েছে ভোট’ অভিযোগ, তৃণমূল প্রার্থী গৌতম দেবের হস্তক্ষেপে টেন্ডার ভোটের আশ্বাস

Leave a Comment