আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আইনি বিচ্ছেদ ছাড়াই দ্বিতীয় বিয়ে! বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিজীবন ঘিরে তুঙ্গে বিতর্ক

Published on: January 22, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২২ জানুয়ারিঃ ধারাবাহিকের চিত্রনাট্যকেও যেন হার মানাচ্ছে বিজেপির তারকা বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিজীবন। প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই দ্বিতীয়বার বিয়ে করার অভিযোগ ঘিরে এখন সরগরম বিনোদন থেকে রাজনীতির ময়দান। ওয়াকিবহাল মহলের দাবি, হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫ অনুযায়ী এই ধরনের দ্বিতীয় বিয়ে আইনত অপরাধ, যার জেরে অভিযুক্তের এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ফলে হিরণের ‘দ্বিতীয় বিবাহ অভিযান’ এখন শুধুই গসিপ নয়, আইনি ও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে।

এই বিতর্কে নতুন করে ঘৃতাহূতি দিয়েছে হিরণের প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের মন্তব্য। তাঁর বক্তব্য সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, আইনবিরুদ্ধ এই ঘটনায় বিজেপির অবস্থান কী? দলের অন্দরমহল থেকে শুরু করে বিরোধী শিবির সব মহলেই শুরু হয়েছে জোর চর্চা।

এই পরিস্থিতিতে মুখ খুললেন বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ। উল্লেখযোগ্যভাবে, খড়্গপুরে হিরণ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের নেপথ্যে দিলীপ ঘোষের ভূমিকা ছিল বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। একুশের বিধানসভা নির্বাচনে তাঁর হাত ধরেই হিরণ বিজেপির বিধায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। তাই এই সংবেদনশীল বিষয়ে দিলীপ কী বলেন, সেদিকেই নজর ছিল সবার।

সংবাদমাধ্যমের প্রশ্নে দিলীপ ঘোষ সাফ জানিয়ে দেন, “কে কাকে বিয়ে করবে, কীভাবে জীবনযাপন করবে, সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়।” এই মন্তব্যে স্পষ্ট, বিতর্কে জড়াতে একেবারেই আগ্রহী নন তিনি। একই সঙ্গে দলকেও এই বিতর্ক থেকে দূরে রাখার চেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে, হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ট্রোল ও মিমে মেতে উঠেছেন। কেউ হিন্দু ম্যারেজ অ্যাক্টের কথা মনে করিয়ে কটাক্ষ করেছেন, আবার কেউ পরিবারকে অন্ধকারে রেখে দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়ার অভিযোগ তুলেছেন। সব মিলিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সিদ্ধান্ত এখন গেরুয়া শিবিরের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

কোচবিহারে ড্রেন দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, রাজবাড়ি–বাসস্ট্যান্ড এলাকায় কড়া পদক্ষেপ পৌরসভা ও পুলিশ প্রশাসন

 “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান” কর্মসূচি অনুষ্ঠিত কোচবিহারে

উত্তরবঙ্গে ১৭০০ কোটি টাকার উন্নয়ন ঘোষণা দিলীপ ঘোষের, পাহাড়েও শক্তিশালী হবে পঞ্চায়েত ব্যবস্থা

রাজগঞ্জে হোল্ডিং সেন্টারে ২৬ বাংলাদেশি নাগরিক, কড়া নিরাপত্তায় নজরদারি প্রশাসনের

রাজার শহর কোচবিহারে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের বড় অভিযান, ৩০টি বেআইনি ই-রিকশা বাজেয়াপ্ত

দিনহাটায় নি*খোঁ*জ শি*শু*ক*ন্যা*র দে*হ উ*দ্ধা*র ডোবা থেকে, কাকিমা আটককে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

Leave a Comment