আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগে ‘যুবসাথী’তে সাড়া, ৬০ লক্ষ ছাড়াল আবেদন সংখ্যা

Published on: February 25, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৫ ফেব্রুয়ারিঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-এর ঠিক আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে। গত ১৬ তারিখ থেকে শুরু হওয়া ‘যুবসাথী’ রেজিস্ট্রেশন প্রক্রিয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত মোট আবেদন জমা পড়েছে ৬০ লক্ষ ৯৫ হাজার ১৮১টি। শুধু বুধবারই নতুন করে যুক্ত হয়েছে ৩ লক্ষ ২৪ হাজার ৭১টি আবেদন। এই বিপুল সাড়ার প্রেক্ষিতে আবেদন জমার সময়সীমা বাড়ানো হতে পারে বলেও প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

সরকারি দাবি, তরুণ প্রজন্মকে ডিজিটাল পরিষেবা ও আর্থিক সহায়তার আওতায় আনতেই এই প্রকল্প চালু করা হয়েছে। ‘দুয়ারে সরকার’ শিবিরের মাধ্যমে সরাসরি আবেদন গ্রহণের ফলে গ্রাম থেকে শহর সব জায়গাতেই অংশগ্রহণ বেড়েছে চোখে পড়ার মতো।

জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকে ৬ লক্ষ ৯২ হাজার ২৮৩টি। দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ ৫ লক্ষ ৮১ হাজার ৫০৩ এবং তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা ৪ লক্ষ ৬৩ হাজার ২১০। এছাড়া নদিয়া (৩,২২,০২৯), পূর্ব মেদিনীপুর (৩,২২,৪০০), হুগলি (৩,১৫,৭২৮) ও পুরুলিয়া (২,৯২,৩৮৫)-তেও উল্লেখযোগ্য আবেদন জমা পড়েছে।

উত্তরবঙ্গেও সাড়া মিলেছে ভালোই। কোচবিহার থেকে ২ লক্ষ ১৫ হাজার ১২৬, জলপাইগুড়ি ২ লক্ষ ৭২০, দার্জিলিং ১ লক্ষ ১০ হাজার ৭১৯ এবং আলিপুরদুয়ার ১ লক্ষ ১১ হাজার ৩৫৮টি আবেদন জমা পড়েছে। কলকাতা থেকেও জমা পড়েছে ১ লক্ষ ৫১ হাজার ৬৩৩টি আবেদন।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের প্রাক্কালে এই প্রকল্প তরুণ ভোটারদের কাছে বিশেষ বার্তা বহন করছে। যদিও সরকারিভাবে দাবি করা হচ্ছে, এটি সম্পূর্ণরূপে উন্নয়নমুখী পদক্ষেপ, যার লক্ষ্য যুবসমাজকে স্বনির্ভর করে তোলা এবং প্রশাসনিক পরিষেবাকে আরও সহজলভ্য করা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment