আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মালদায় জনস্বাস্থ্য সেবায় নিয়োগ মহোৎসব, ৪০৭ জনের হাতে চাকরির নিয়োগপত্র

Published on: February 21, 2026
---Advertisement---

মালদা, ২১ ফেব্রুয়ারিঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় শনিবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল জনস্বাস্থ্য সেবায় নিয়োগ মহোৎসব। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৪০৭ জন প্রার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, জেলাশাসক প্রীতি গোয়েল, জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ্ত ভাদুড়ি, বিধায়ক চন্দনা সরকার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী এবং পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতি ভূষণ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা একে একে সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিয়োগের ফলে জেলার স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের কাছে জনস্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সুবিধা হবে।

জেলাশাসক প্রীতি গোয়েল বলেন, স্বচ্ছ ও স্বচ্ছন্দ প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে আরও নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment