আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শেষ দফায় রেকর্ডের ইঙ্গিত, ৩টে পর্যন্ত ভোট ৭৮.৬৮%, শীর্ষে পূর্ব বর্ধমান

Published on: April 29, 2026
---Advertisement---

কলকাতা, ২৯ এপ্রিলঃ বুধবার দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচনে বিকেল ৩টে পর্যন্ত রাজ্যে মোট ভোটদানের হার পৌঁছল ৭৮.৬৮ শতাংশে। সাত জেলার ১৪২টি কেন্দ্রে সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে এবারও রেকর্ড গড়ার ইঙ্গিত স্পষ্ট।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে পূর্ব বর্ধমান, যেখানে ভোট পড়েছে ৮৩.১১ শতাংশ। তার পরেই রয়েছে হুগলি, সেখানে ভোটদানের হার ৮০.৭৭ শতাংশ। নদিয়ায় ৭৯.৭৯ শতাংশ এবং কলকাতা উত্তরে ৭৮ শতাংশ ভোট পড়েছে।

অন্যদিকে হাওড়ায় ভোটের হার ৭৭.৭৩ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৭৭.৩৯ শতাংশ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭৬.৭৫ শতাংশ। তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে কলকাতা দক্ষিণ, যেখানে ভোট পড়েছে ৭৫.৩৮ শতাংশ।

এই দফায় মোট ৩ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৮৩৭ জন ভোটার নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১,৪৪৮ জন প্রার্থী, যার মধ্যে ২১৮ জন মহিলা। উল্লেখযোগ্যভাবে ৩২১ জন প্রার্থী কোটিপতি এবং ১৬ জন নিরক্ষর প্রার্থীও রয়েছেন।

রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাও ছিল নজিরবিহীন। মোট ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। হুগলি, হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান এই সাত জেলাজুড়ে কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ।

২০২১ সালের নির্বাচনে এই দফার ১৪২টি কেন্দ্রে প্রায় ৮৪ শতাংশ ভোট পড়েছিল। এবার বিকেল পর্যন্ত ভোটের হার সেই রেকর্ড ছোঁয়ার দিকেই এগোচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সবমিলিয়ে, শেষ দফার ভোটে উৎসাহ এবং অংশগ্রহণের হার দেখে স্পষ্ট, গণতন্ত্রের উৎসবে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন বাংলার মানুষ। এখন নজর সন্ধ্যা পর্যন্ত মোট ভোটের হার এবং শেষ পর্যন্ত ফলাফলের দিকে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment