আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন,বাংলার পাঁচ আসন সহ মোট ৩৭টিতে ভোট

Published on: February 18, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৮ ফেব্রুয়ারিঃ আগামী ১৬ মার্চ বাংলার পাঁচটি আসন সহ দেশের মোট ৩৭টি রাজ্যসভার আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার সকালে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের নির্বাচন কমিশন। কমিশনের সূচি অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ভোট-বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ, ৬ মার্চ মনোনয়ন যাচাই এবং ৯ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। কোনও আসনে যদি একমাত্র প্রার্থী মনোনয়ন জমা দেন, সেক্ষেত্রে ভোটগ্রহণের প্রয়োজন হবে না।

বাংলার পাঁচজন রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। এঁদের মধ্যে রয়েছেন সুব্রত বক্সী, ঋতব্রত ব্যানার্জী, সাকেত গোখলে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এছাড়াও মৌসম নূর রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ায় তাঁর আসনটিও শূন্য হয়েছে।

বর্তমান বিধানসভা সংখ্যার নিরিখে বাংলার পাঁচটির মধ্যে চারটি আসন শাসক তৃণমূল কংগ্রেসের দখলে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিধানসভায় বাম ও কংগ্রেসের কোনও সদস্য না থাকায় তাঁদের পক্ষে আসন জেতা সম্ভব নয়। বিকাশ ভট্টাচার্যের আসনটি বিজেপির ঝুলিতে যেতে পারে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা। একটি আসন জিততে প্রয়োজন প্রায় ৪৭-৪৯টি বিধায়ক ভোট।

রাজ্যসভা নির্বাচনে বাংলা থেকে কারা প্রার্থী হবেন, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তৃণমূল ও বিজেপি উভয় শিবিরেই সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা চলছে। এই আবহে নির্বাচন কমিশনের ঘোষণায় রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়ল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment