দিনহাটা, ৩১ ডিসেম্বরঃ দাবি আদায়ের লক্ষ্যে বুধবার দিনহাটা এক নম্বর ব্লক উন্নয়ন দপ্তরের (বিডিও) অফিসের সামনে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা। দিনহাটা ১ ব্লকের বিভিন্ন এলাকা থেকে আগত আশা কর্মীরা বিডিও অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়।
পরে তারা বিডিওর কাছে একটি স্মারকলিপি জমা দেন।আশা কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রধান দাবি হলো মাসিক ১৫ হাজার টাকা সম্মানী প্রদান। এছাড়াও আরও কিছু দাবি পূরণের জন্য তারা এই সমবেত হন। কর্মীদের তরফে জানানো হয়, গত ২৩ ডিসেম্বর থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে আসছেন।
বিক্ষোভকারীরা স্পষ্ট করে দেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এ বিষয়ে বিডিও কর্তৃপক্ষের সাথে আলোচনা হলেও এখনও কোনো সমাধান না আসায় তারা উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেন।





