আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জরিমানার পর রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে বিক্ষোভ! চালকের বিরুদ্ধে ৪৩টি মামলার দাবি মোটর ভেহিকেল দফতরের

Published on: November 6, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৬ নভেম্বরঃ জরিমানা করা হয়েছিল নিয়ম ভাঙার অভিযোগে। আর তার পরেই রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে বিক্ষোভ! কর্মরত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে উঠেছিল ঘুষ চাওয়ার অভিযোগ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও ঘিরে শুরু হয় বিতর্ক। তবে ঘটনার কয়েক দিন কাটতে না কাটতেই এবার পাল্টা বক্তব্য সামনে আনল শিলিগুড়ির মোটর ভেহিকেল দফতর। দফতরের দাবি, নিয়ম মেনেই সংশ্লিষ্ট ট্রাকটিকে জরিমানা করা হয়েছিল। উল্টে যে চালক ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছেন, তাঁর বিরুদ্ধেই রয়েছে ৪৩টি মামলা। ফলে ভাইরাল ভিডিওর নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন দফতরের আধিকারিকরা।

ঘটনার সূত্রপাত বাগডোগরা বিমানবন্দরের সামনে। মোটর ভেহিকেল দফতর সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ৯টা নাগাদ পাঞ্জাব নম্বরের একটি ট্রাক পরীক্ষা করতে গিয়ে আধিকারিকদের নজরে আসে, তাতে বহন করা যন্ত্রাংশের বড় অংশ গাড়ির নির্ধারিত পরিসরের বাইরে বেরিয়ে রয়েছে। এ ভাবে পণ্য পরিবহণের ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকায় নিয়ম অনুযায়ী জরিমানা করা হয় ট্রাকটিকে। কিন্তু জরিমানার পর প্রায় পাঁচ কিলোমিটার দূরে মেডিকেল মোড়ে গিয়ে ট্রাক দাঁড় করিয়ে দেন চালক। রাস্তা আটকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কর্তব্যরত আধিকারিকদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগও তোলেন তিনি। সেই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। শুরু হয় চাপানউতোর।

শুক্রবার সাংবাদিক সম্মেলন করে গোটা ঘটনার ব্যাখ্যা দেন আরটিও মিল্টন চন্দ্র দাস। তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে মোট ৪৩টি মামলা রয়েছে। শুধু শিলিগুড়ি নয়, এর আগেও উত্তরপ্রদেশ ও বিহারে একই ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ সামনে এসেছে। দফতরের দাবি, গত ৩ তারিখ উত্তরপ্রদেশে সকাল ৭টা নাগাদ এবং বিহারে রাত ৯টা নাগাদ রাস্তা আটকে ঘুষ চাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভের ঘটনা ঘটেছিল।

আধিকারিকদের একাংশের আশঙ্কা, এর পিছনে কোনও সংগঠিত দুষ্কৃতীচক্রের যোগ থাকতে পারে। সরকারি রাজস্ব আদায় এবং পরিবহণ ব্যবস্থায় নিয়মশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সেই কাজে বাধা দেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে দফতর।

সব মিলিয়ে, ভাইরাল ভিডিও ঘিরে তৈরি হওয়া বিতর্কে দুই পক্ষের বক্তব্য সামনে এলেও অভিযোগের প্রকৃত সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপ কোন দিকে এগোয়, সেদিকেই নজর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শনে বিধানসভার অধ্যক্ষ, একাধিক বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক রথীন্দ্রনাথের

ভোটের আগে শিলিগুড়িতে তৃণমূলে বড় ধাক্কা! কংগ্রেসে যোগ মেয়র পারিষদ সিক্তা দে বসু রায়ের

স্টেশনারি দোকানের আড়ালে নিষিদ্ধ বাজির কারবার! এনজেপিতে হানা দিয়ে ২০ হাজার টাকার বাজি উদ্ধার, গ্রেফতার ব্যবসায়ী

বিহার থেকে অসমে পাচারের ছক! মাটিগাড়ায় আটক দু’টি পিকআপ ভ্যান, উদ্ধার ১১টি মহিষ, আটক চার

বাড়ি ফাঁকা থাকার সুযোগে পরপর দু’টি বাড়িতে চুরি, মাটিগাড়ায় গ্রেফতার অভিযুক্ত, উদ্ধার লক্ষাধিক টাকার সোনা

বাগডোগরায় পা রেখেই আলিপুরদুয়ারের পথে শমীক, কালীপুজোর উদ্বোধনে যোগ দেবেন বিজেপির রাজ্য সভাপতি

Leave a Comment