আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ঘর থেকে অধ্যাপকের ম/রদে/হ উদ্ধার, দিনহাটায় চাঞ্চল্য

Published on: January 29, 2026
---Advertisement---

দিনহাটা, ২৯ জানুয়ারি : দিনহাটা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অমিতাভ দত্তের মরদেহ তাঁর শোবার ঘর থেকে উদ্ধার হয়।এ ঘটনায় শহরজুড়ে তৈরি হয়েছে শোক ও চাঞ্চল্যের পরিবেশ।বুধবার রাত এগারোটা নাগাদ শহরের ২ নম্বর ওয়ার্ডে অধ্যাপকের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ ও দমকল বাহিনী।

জানা গেছে, এদিন তিনি কলেজে উপস্থিত না থাকায় সহকর্মী ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। তাঁর মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ।এরপর দমকল বাহিনী কে ডেকে সহায়তা নেওয়া হয়।

দমকল কর্মীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে অধ্যাপককে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।পুলিশের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে সঠিক মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।

অধ্যাপক অমিতাভ দত্ত দিনহাটা কলেজের অধ্যাপক এবং ছাত্রছাত্রী ও সহকর্মীদের মাঝে অত্যন্ত শ্রদ্ধা ও জনপ্রিয় ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে আসে।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment