আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বনগাঁয় রাজনৈতিক সৌজন্য, অসুস্থ বিজেপি প্রার্থীকে দেখতে হাসপাতালে তৃণমূল প্রার্থী

Published on: April 25, 2026
---Advertisement---

উত্তর ২৪ পরগনা, ২৫ এপ্রিলঃ দ্বিতীয় দফার নির্বাচনী প্রচার যখন তুঙ্গে, তখনই বনগাঁয় দেখা গেল বিরল রাজনৈতিক সৌজন্যের ছবি। উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর কেন্দ্রের অসুস্থ বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া-কে হাসপাতালে দেখতে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস।

জানা গিয়েছে, জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হন অশোক কীর্তনীয়া। বর্তমানে তিনি হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন। শনিবার সকালে প্রচারে বেরিয়ে প্রতিপক্ষ প্রার্থীর অসুস্থতার খবর পান বিশ্বজিৎ দাস। এরপরই প্রচার মাঝপথে থামিয়ে সরাসরি হাসপাতালে পৌঁছে যান তিনি।

হাসপাতালে গিয়ে অশোক কীর্তনীয়ার সঙ্গে দেখা করেন বিশ্বজিৎ।দু’জনের মধ্যে কিছুক্ষণ কথাও হয়। বাইরে বেরিয়ে তৃণমূল প্রার্থী বলেন, “এটা রাজনৈতিক সৌজন্য। রাজনীতির ময়দানে আমরা প্রতিপক্ষ হলেও মানবিক দিকটা আলাদা।” তিনি আরও জানান, দ্রুত সুস্থ হয়ে উঠুন বিজেপি প্রার্থী এই কামনাই করেছেন।

এদিকে বনগাঁ হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বারুই জানিয়েছেন, “রোগী হিসেবে যে-ই আসুন না কেন, তাঁর চিকিৎসাই আমাদের দায়িত্ব।” অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, এই সফর সৌজন্যমূলক হলেও এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকলে তা ফলপ্রসূ হবে না।

সব মিলিয়ে উত্তপ্ত নির্বাচনী আবহে বনগাঁর এই ঘটনা কিছুটা মানবিক বার্তাই দিল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment