আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুলিশহীন রাত কাটল কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন মন্দিরে, আতঙ্কে পুরোহিতরা

Published on: April 25, 2026
---Advertisement---

কোচবিহার, ২৫ এপ্রিলঃ কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন মন্দির-এ নিরাপত্তার অভাব ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে কঠোর নিরাপত্তার মধ্যে থাকা এই মন্দিরে হঠাৎ করেই পুলিশি উপস্থিতি না থাকায় আতঙ্কে রয়েছেন পুরোহিত ও ভক্তরা।

জানা গেছে, মদনমোহন দেব কোচবিহারের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার প্রতীক। রাজ আমলের ঐতিহ্য মেনে প্রতিদিন এখানে নিয়মিত পুজো হয়। ১৯৯৪ সালে বিগ্রহ চুরির ঘটনার পর থেকেই মন্দিরে নিরাপত্তা জোরদার করা হয় এবং স্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়। প্রতিদিন অস্ত্রধারী পুলিশকর্মীরা মন্দির প্রাঙ্গণে পাহারা দেন, কারণ এখানে সংরক্ষিত রয়েছে বহু মূল্যবান রাজ আমলের গহনা।

কিন্তু অভিযোগ, গতকাল রাত থেকে মন্দির চত্বরে কোনও পুলিশকর্মীর দেখা মেলেনি। সকালে মন্দির খোলার সময়ও একই পরিস্থিতি ছিল। বিষয়টি জানাজানি হতেই মন্দির কর্তৃপক্ষ সদর মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর একজন পুলিশকর্মী পাঠানো হলেও তাঁর কাছে কোনও অস্ত্র ছিল না বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে পুরোহিতদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাঁদের বক্তব্য, প্রতিদিন বহু ভক্ত মন্দিরে আসেন এবং এত মূল্যবান সম্পদ থাকা সত্ত্বেও নিরাপত্তার এমন ঘাটতি অত্যন্ত চিন্তার বিষয়। নির্বাচনের কারণে কি নিরাপত্তা বাহিনী সরানো হয়েছে এই প্রশ্নও উঠছে।

যদিও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, খুব শীঘ্রই পূর্ণ নিরাপত্তা ফিরিয়ে আনা হবে। তবে এর মধ্যে যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে, তার দায় কে নেবে এই প্রশ্নই এখন ঘুরছে স্থানীয়দের মনে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment