আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রথখোলা মাঠ সংলগ্ন বাড়িতে চুরির ঘটনায় সাফল্য পুলিশের, গ্রেফতার দুই অভিযুক্ত

Published on: February 3, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি শহরের রথখোলা মাঠের পিছনে একটি বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া একাধিক সামগ্রী উদ্ধার হওয়ায় তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ জানুয়ারি রথখোলা মাঠ সংলগ্ন ওই বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ঘরে ঢুকে কাঁসার বাসনপত্র, সোনা ও রুপোর গয়না এবং নগদ অর্থ চুরি করে পালিয়ে যায়। ঘটনার পরেই বাড়ির মালিক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে নেমে বিভিন্ন সূত্র ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে পুলিশ বাগড়াকোর্ট এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করে। ধৃতদের নাম গোপাল মণ্ডল (২৮) ও পঙ্কজ বসাক (৩৪)। গোপাল মণ্ডল বাগড়াকোর্ট এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন এবং পঙ্কজ বসাক শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চুরির ঘটনার পর পঙ্কজ বসাক আত্মগোপন করে গোপাল মণ্ডলের ভাড়া বাড়িতে ছিল। সেখানেই চুরি যাওয়া সামগ্রীর একটি অংশ লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। পরে তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া কাঁসার বাসন, গয়না ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

পুলিশ গোপাল মণ্ডলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মঙ্গলবার ধৃত দুই অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে গোপাল মণ্ডলকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং এর সঙ্গে অন্য কোনও চুরির ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment