আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হারানো ফোন ফেরাল পুলিশ, কোচবিহারে প্রায় ৫০ মালিকের মুখে হাসি

Published on: September 25, 2026
---Advertisement---


কোচবিহার, ২৫ সেপ্টেম্বরঃ  হারিয়ে গিয়েছিল ফোন। আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন মালিকেরা। কারও কাছে ফোনটি ছিল যোগাযোগের অন্যতম ভরসা, কারও কাছে আবার তার সঙ্গে জড়িয়ে ছিল ব্যক্তিগত স্মৃতি। সেই হারানো ফোনই ফের হাতে পেলেন প্রায় ৫০ জন। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইলগুলি বৃহস্পতিবার প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধু কোচবিহার জেলা নয়, অসম, বিহার, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ও নিখোঁজ মোবাইল ফোনগুলির সন্ধান মেলে। প্রযুক্তির সাহায্যে ফোনগুলির অবস্থান শনাক্ত করার পর সংশ্লিষ্ট এলাকায় যোগাযোগ করে সেগুলি উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

দীর্ঘদিন পর নিজেদের ফোন ফিরে পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি মালিকেরা। তাঁদেরই এক জনের কথায়, ফোনটি আর কোনও দিন ফিরে পাবেন এমন আশা তিনি প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশের তৎপরতায় সেই ফোন ফেরত পাওয়ার পর কোতোয়ালি থানার পুলিশকে ধন্যবাদ জানান তিনি।

মোবাইল হারানোর ঘটনা এখন নিত্যদিনের। ফোনে থাকে ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নম্বর, নথি থেকে শুরু করে নানা প্রয়োজনীয় তথ্য। ফলে ফোন হারানো মানে শুধু একটি যন্ত্র হারানো নয়, অনেক সময় তার সঙ্গে জড়িয়ে থাকে ব্যক্তিগত তথ্য ও কাজের গুরুত্বপূর্ণ নথিও। সেই কারণেই হারানো ফোন ফিরে পাওয়া মালিকদের কাছে বাড়তি স্বস্তির।

এদিন কোতোয়ালি থানায় আয়োজিত কর্মসূচিতে পুলিশের তরফে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি তথা এসিপি সুকুমার ঘোষ, সোনম মাহেশ্বরী-সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। তাঁদের উপস্থিতিতেই একে একে প্রকৃত মালিকদের হাতে উদ্ধার হওয়া মোবাইল তুলে দেওয়া হয়।

পুলিশের এই উদ্যোগে শুধু কয়েকটি ফোনই ফিরল না, ফিরল বহু মানুষের হারিয়ে যাওয়া আস্থাও। দীর্ঘদিন পর নিজের ফোন হাতে নিয়ে অনেকের মুখেই ফুটল স্বস্তির হাসি।

পুলিশের তরফে বার্তা, মোবাইল হারিয়ে গেলে দ্রুত থানায় অভিযোগ জানানো জরুরি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রক্রিয়ার মাধ্যমে ফোন উদ্ধারের চেষ্টা করা হয়। কোতোয়ালি থানার এই উদ্যোগে সেই প্রচেষ্টারই সাফল্য দেখলেন প্রায় ৫০ জন মোবাইল মালিক।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

প্রায় ১০০ কোটি টাকার পিএফ উদ্ধার, ২৮ জনের বিরুদ্ধে এফআইআর; বেআইনি চা পাতা বিক্রিতেও কড়া নজরদারি

শক্তিগড়ের অ্যাপার্টমেন্টে পুলিশের অভিযান, আরও দুই তরুণী আটক; সংস্থার মালিকদেরও খোঁজ

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি থেকে সংস্থার অনিয়ম দূর-দ্রুত সমাধানের দাবি সিটু অনুমোদিত ইউনিয়নের

জন্মের আগেই মাধ্যমিক পরীক্ষা! নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানির হলফনামা নিয়ে হাইকোর্টে রায় স্থগিত

SIR-এ বাদ নাম ফেরানোর দাবিতে মীনাক্ষীদের মিছিল, বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশের বাধায় ধুন্ধুমার

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ, সব সিদ্ধান্ত বাতিলের দাবি, মামলা সুপ্রিম কোর্টে

Leave a Comment