আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শান্তিপূর্ণ ভোটে জোর মালদায়,সমাজবিরোধীদের কড়া হুঁশিয়ারি পুলিশের

Published on: March 22, 2026
---Advertisement---

মালদা, ২২ মার্চঃ আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে তৎপর মালদা জেলা পুলিশ প্রশাসন। রবিবার সাংবাদিক বৈঠক করে সমাজবিরোধীদের কড়া ভাষায় সতর্কবার্তা দিলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচন প্রক্রিয়ায় কোনো রকম বিশৃঙ্খলা বা বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। আইন ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি দ্বীপ নারায়ণ গোস্বামী-সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা। বৈঠকের আগে তারা মানিকচক থানায় গিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়।

পরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার। তিনি সকলকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং আশ্বাস দেন যে, প্রতিটি বুথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, কোনো প্রকার ভয় বা চাপের কাছে নত না হয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংবেদনশীল এলাকাগুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে এবং টহলদারি বাড়ানো হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সর্বতোভাবে প্রস্তুত প্রশাসন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment