দিনহাটা , ২৮ডিসেম্বরঃ সিতাই দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কায়েতের বাড়ি বুথ এলাকায় ‘পথশ্রী’ প্রকল্পের অধীনে পাকা রাস্তা সংস্কার কাজের সূচনা করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংগীতা রায়।
সোমবার দুপুর ১২টায় তিনি আনুষ্ঠানিকভাবে এই নির্মাণকাজের উদ্বোধন করেন।বিধায়ক জানান, এই প্রকল্পে প্রায় ৭৪ লক্ষ টাকা ব্যয়ে মোট ১৩০৮ মিটার দৈর্ঘ্যের পাকা রাস্তা সংস্কার করা হবে।
নির্মাণ কাজটি পশ্চিমবঙ্গ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংস্থা সম্পন্ন করবে। এদিন অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





