আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোট শেষে ফেরার দুর্ভোগ, আকাশছোঁয়া বিমান ভাড়া নিয়ে ক্ষোভ যাত্রীদের

Published on: May 2, 2026
---Advertisement---

কলকাতা, ২ মেঃ ভোটের উৎসব শেষ হতেই শুরু হয়েছে দুর্ভোগের নতুন অধ্যায়। পশ্চিমবঙ্গের দু’দফার ভোটে অংশ নিতে ভিনরাজ্য থেকে বহু প্রবাসী বাঙালি কলকাতায় ফিরেছিলেন। কিন্তু ভোট মিটতেই বাড়ি ফেরার পথে চরম সমস্যার মুখে পড়েছেন তাঁরা। ট্রেনের টিকিটে দীর্ঘ ওয়েটিং লিস্ট, আর বিমানের ভাড়া ছুঁয়েছে আকাশ।

যাত্রীদের অভিযোগ, পরিস্থিতির সুযোগ নিয়ে বিমান সংস্থাগুলি ভাড়া কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সাধারণ সময়ে কলকাতা থেকে বিভিন্ন শহরে বিমানের ভাড়া যেখানে ৫ থেকে ৮ হাজার টাকার মধ্যে থাকে, সেখানে ভোটের পরদিনই তা লাফিয়ে ৩০ থেকে ৪০ হাজার টাকায় পৌঁছে গিয়েছে। অনেক ক্ষেত্রে এই ভাড়া আরও বেশি। উদাহরণ হিসেবে, দিল্লি ফেরার বিমানের ভাড়া ৪৩ হাজার টাকা ছুঁয়েছে, আর বেঙ্গালুরু-র টিকিট পাওয়া যাচ্ছে প্রায় ২৫ হাজার টাকায়।

মাঝরাতে টিকিট কাটলে কিছুটা কম ভাড়া পাওয়া গেলেও অধিকাংশ যাত্রীর পক্ষেই তা সম্ভব হচ্ছে না। ক্ষুব্ধ যাত্রীদের প্রশ্ন, প্রতি বারই এমন অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি কেন হবে এবং এর উপর কোনও নিয়ন্ত্রণ থাকবে না কেন?

শুধু বিমান নয়, ট্রেন পরিষেবাতেও একই ছবি। অধিকাংশ গুরুত্বপূর্ণ রুটেই টিকিটের জন্য দীর্ঘ ওয়েটিং লিস্ট দেখা যাচ্ছে। ফলে বিকল্প পথও প্রায় বন্ধ হয়ে গিয়েছে সাধারণ মানুষের জন্য।

এই পরিস্থিতিতে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, ভোট উপলক্ষে প্রচুর যাত্রী যাতায়াত করেছেন। সেই চাপ সামাল দিতে ইতিমধ্যেই কিছু ‘সামার স্পেশাল’ ট্রেন চালানো হয়েছে। প্রয়োজনে আরও বিশেষ ট্রেন চালানোর কথাও ভাবা হচ্ছে, বিশেষ করে নির্বাচন কমিশন-এর অনুরোধে।

সব মিলিয়ে, ভোটের উচ্ছ্বাস কাটতেই এখন প্রবাসী বাঙালিদের সামনে বড় চ্যালেঞ্জ নিজের কর্মস্থলে নিরাপদে ও সাশ্রয়ীভাবে ফিরে যাওয়া।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment