আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডির জেরা, সিজিও কমপ্লেক্সে হাজিরা নুসরত জাহানের

Published on: April 22, 2026
---Advertisement---

কলকাতা, ২২ এপ্রিলঃ ফ্ল্যাট প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তলবে বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স-এ হাজিরা দিলেন বসিরহাটের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগে তাঁকে তলব করা হয়েছিল। অভিযোগ, একটি সংস্থার মাধ্যমে প্রায় ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে মাথাপিছু প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা নেওয়া হয়। প্রতিশ্রুতি ছিল ১০০০ বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার, কিন্তু অভিযোগ অনুযায়ী কেউই সেই ফ্ল্যাট পাননি, এমনকি টাকা ফেরতও মেলেনি।

এই সংস্থার অন্যতম ডিরেক্টর হিসেবে নুসরতের নাম উঠে এসেছে তদন্তে। ইডির দাবি, সংস্থার আর্থিক লেনদেনের নথিতে তাঁর নাম রয়েছে এবং তাঁর অ্যাকাউন্টে যাওয়া কিছু অর্থের উৎস নিয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। উল্লেখ্য, ২০২৩ সালেও একই মামলায় তাঁকে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

এদিনের হাজিরা ঘিরে কিছুটা নাটকীয় পরিস্থিতিও তৈরি হয়। প্রথমে ব্যক্তিগত কারণ দেখিয়ে দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত ইডির নির্দেশ মেনে কলকাতাতেই হাজিরা দেন তিনি।

অন্যদিকে, এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন নুসরত। তাঁর দাবি, তিনি সংশ্লিষ্ট সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন এবং তা সুদ-সহ ফেরত দিয়েছেন।

তবে তদন্তকারী সংস্থার হাতে নতুন তথ্য ও ব্যাংক নথি আসায় এই জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment