আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘বোমা পুঁতে এনআইএ তদন্তের ফাঁদ’ দিনহাটার সভা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

Published on: April 16, 2026
---Advertisement---

দিনহাটা, ১৬ এপ্রিলঃ তৃনমূল প্রার্থী উদয়ন গুহের সমর্থনে দিনহাটার জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারের মঞ্চে দাঁড়িয়ে তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করে পরে কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে তৃণমূল কর্মীদের ফাঁসানোর চেষ্টা চলছে।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি নাকি নির্বাচনের সময় বোমা পুঁতে তার দায় অন্যদের উপর চাপানোর ছক কষছে। তাঁর কথায়, “বোমা পুঁতে পরে এনআইএ তদন্তের নামে ফাঁদ পাতার চেষ্টা হচ্ছে, যাতে তৃণমূলের কর্মীদের গ্রেফতার করা যায়।” এই অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এছাড়াও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যাতে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সুবিধা হয়। তাঁর বক্তব্য, “ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টা বাংলার মানুষ মেনে নেবে না।”

বহিরাগত ইস্যুতেও বিজেপিকে আক্রমণ করেন তিনি। মমতার অভিযোগ, অসম থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে কিছু লোক বাংলায় ঢুকছে এবং ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তিনি বলেন, “বাইরে থেকে লোক এনে ভোটে প্রভাব ফেলতে দেওয়া হবে না।”

তবে এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দলীয় কর্মীদের সংযত থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, “ঠান্ডা মাথায় কাজ করুন, কোনও উস্কানিতে পা দেবেন না। নির্বাচন পেরিয়ে গেলে সব হিসেব মিটিয়ে নেওয়া যাবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্যের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে তাঁর সমর্থকদের সতর্ক থাকতে বলছেন, অন্যদিকে বিরোধীদের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থানও স্পষ্ট করছেন।

দিনহাটার এই জনসভা থেকে স্পষ্ট, ভোটের আগে রাজ্যের রাজনৈতিক লড়াই আরও তীব্র আকার নিচ্ছে। অভিযোগ-পাল্টা অভিযোগের আবহে নির্বাচন যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তাপ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

দিনহাটার সভা শেষে কোচবিহারে মমতা, সন্দেশ কিনে নিজ হাতে পুজোর থালা সাজালেন মুখ্যমন্ত্রী, মদনমোহন মন্দিরে পুজো দিয়ে জয়ের প্রার্থনা তৃণমূল নেত্রীর

যাঁদের নাম থাকবে না, তাঁদের তাড়িয়ে দেবেন আপনি তাড়াবার কে ?” দিনহাটার জনসভা থেকে অমিত শাহকে তীব্র আক্রমণ মমতার

“যত পারো দিল্লি কা লাড্ডু খেয়ে যাও, ৪ তারিখের পর নারকেলের নাড়ু, তিলের নাড়ু দেব।” দিনহাটার মঞ্চে বিজেপিকে কটাক্ষ মমতার

বিজেপির বিরুদ্ধে ভোট ভাগাভাগির চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী

বিজেপির বিরুদ্ধে ভোট ভাগাভাগির চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী

আজ আমার চেয়ে খুশি কেউ নয়! বাতিল ভোটার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত মমতা

Leave a Comment