আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিশ্বকাপের আগে ওয়ানডে বাড়াতে চাইছে নিউজিল্যান্ড, বাড়তি সুযোগ পেতে পারেন কোহলি

Published on: March 4, 2026
---Advertisement---


খবরিয়া ২৪ ক্রিড়া ডেস্কঃ আগামী বছর ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সূচিতে পরিবর্তনের ভাবনা শুরু হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট নাকি ভারতের বিরুদ্ধে নির্ধারিত সিরিজে ওয়ানডে ম্যাচের সংখ্যা বাড়াতে আগ্রহী। প্রস্তাব অনুযায়ী, টি-টোয়েন্টি ম্যাচ কমিয়ে সেই জায়গায় অতিরিক্ত দু’টি ওয়ানডে আয়োজনের কথা ভাবা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

বর্তমান সূচি অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ড সফরে ভারতের ৫টি টি-টোয়েন্টি, ২টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলার কথা। তবে প্রস্তাবিত পরিবর্তনে ৫টির বদলে ৩টি টি-টোয়েন্টি এবং ৪টি ওয়ানডে হতে পারে। এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে আফ্রিকা মহাদেশে বসবে ওয়ানডে বিশ্বকাপ। ফলে প্রস্তুতির দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সব দলই। অতিরিক্ত দু’টি ওয়ানডে ম্যাচ হলে তা দুই দলের পক্ষেই সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বিরাট কোহলি-র সামনে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরির নজির গড়ার সম্ভাবনা। বর্তমানে তাঁর ওয়ানডে সেঞ্চুরি ৫৪টি এবং মোট আন্তর্জাতিক সেঞ্চুরি ৮৫টি।

এছাড়া রোহিত শর্মা ও কোহলি এখন সীমিত ওভারের ক্রিকেটেই বেশি মনোযোগ দিচ্ছেন। তাঁদের উপস্থিতি দর্শক টানবে এবং আর্থিক দিক থেকেও লাভবান হবে নিউজিল্যান্ড বোর্ড এমনটাই মনে করা হচ্ছে।

ভারত ২০২৬ সালের জুনে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে, এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে ওয়ানডের সংখ্যা ৩০-এর গণ্ডি ছাড়াতে পারে। এখন দেখার, দুই বোর্ডের আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment