আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জামাইয়ের বাড়িতে ঘুরতে এসে গু/লিবি/দ্ধ শাশুড়ি, চাঞ্চল্য দিনহাটায়

Published on: January 24, 2026
---Advertisement---

দিনহাটা, ২৪ জানুয়ারি : জামাইয়ের বাড়িতে ঘুরতে এসে গুলিবিদ্ধ শাশুড়ি, চাঞ্চল্য দিনহাটার সীমান্তবর্তী গিতালদহে।পরিবার সূত্রে জানানো হয় রাত দুটোর দিকে এই ঘটনা ঘটে। কোন কিছু বুঝতে পারার আগেই বিছানায় শুয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন মর্জিনা বিবি।

জানা গেছে মর্জিনা বিবির বাড়ি ওকরাবাড়ি এলাকায়, তিনি তার মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। গত রাতে তিনি তার মেয়ে জামাইয়ের মা রিনা বিবি অর্থাৎ বিয়ানীর সঙ্গে এক বিছানায় ঘুমোতে যান। কিন্তু হঠাৎ করে গভীর রাতে বিকট শব্দ হওয়ায় ঘুম ভেঙে যায়। টিনের বেড়া ফুটো হয়ে গুলি এসে লাগে মর্জিনা বিবির হাতে।

কারণে তিনি টিনের বেড়ার পাশেই বিছানায় শুয়ে ছিলেন।এরপর দ্রুত তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। বর্তমানে মর্জিনা বিবি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ এবং ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও কি কারণে জামাইয়ের বাড়িতে গিয়ে গুলিবিদ্ধ হলেন শাশুড়ি তা বুঝতে পারেনি পরিবারের কেউ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment