আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নিট প্রশ্নফাঁসে আরও কড়া বার্তা মোদির, ফাস্ট ট্র্যাক আদালতের প্রস্তাব শুক্রবার মন্ত্রিসভায়

Published on: July 24, 2026
---Advertisement---

নয়াদিল্লি, ২৪ জুলাইঃ নিট প্রশ্নফাঁস কাণ্ডে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাতে এক্স-এ প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি জানান, প্রশ্নফাঁসের মতো অপরাধে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির লক্ষ্যে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে কাউকে রেয়াত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন প্রধানমন্ত্রী।

মোদি বলেন, ‘‘প্রশ্নপত্র ফাঁস কোনও সাধারণ ঘটনা নয়। এটি লক্ষ লক্ষ পড়ুয়া এবং তাঁদের পরিবারের কাছে গভীর উদ্বেগ ও কষ্টের বিষয়। গত আড়াই মাসে একাধিক আইনি পদক্ষেপ করা হয়েছে। দোষীদের গ্রেফতার করা হয়েছে। তারা এখন জেলে রয়েছে।’’

প্রধানমন্ত্রী জানান, শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সেই কারণেই দ্রুত নতুন করে পরীক্ষা আয়োজন করা হয়েছিল। প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর জন্য অল্প সময়ের মধ্যে পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং ১৯ তারিখ ফলও প্রকাশিত হয়েছে। তবে শুধু পরীক্ষা নেওয়াই সরকারের লক্ষ্য নয়, ভবিষ্যতে যাতে প্রশ্নফাঁসের মতো ঘটনা আর না ঘটে, সে দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মোদির কথায়, ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান সংবলিত একটি খসড়া ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার পর সেই খসড়া তাঁর কাছে পৌঁছেছে। শুক্রবার মন্ত্রিসভায় তা নিয়ে আলোচনা হবে। সহকর্মীদের মতামত যুক্ত করে চূড়ান্ত খসড়া সংসদে আনা হবে। আগামী সপ্তাহে শুরু হতে চলা সংসদের অধিবেশনেই বিলটি দ্রুত পাশ করানোর চেষ্টা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার সকালেও পড়ুয়াদের উদ্দেশে বার্তা দিয়ে মোদি বলেছিলেন, ‘‘ছাত্রদের থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে কিছুই নয়। তাঁদের ভবিষ্যৎ নিয়ে কোনও আপস করবে না সরকার।’’ তাঁর এই ঘোষণার মধ্যেই শুক্রবার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের সম্ভাবনাও রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment