দিনহাটা, ২১ জানুয়ারি : নাজিরহাট এলাকায় যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে পথশ্রী প্রকল্পের অধীনে নতুন পাকা রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হল।এই নির্মাণকাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
এই সড়কটি নাজিরহাট পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মৈদাম পর্যন্ত বিস্তৃত হবে।উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি পাকা করার জন্য প্রায় ১ কোটি ৫৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নাজিরহাট ১ নম্বর অঞ্চল সভাপতি ধনঞ্জয় রায় সরকার, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আক্রাম হোসেন, আইএনটিটিইউসি অঞ্চল সভাপতি সুরেন্দ্র নাথ বর্মন, দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি আমির হোসেন সহ অন্যান্যরা।





