আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“২০২৬-এ ফের মমতার সরকার”-নাটাবাড়ির সভা থেকে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়

Published on: April 7, 2026
---Advertisement---

মনিরুল হক, কোচবিহারঃ কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের জনসভা থেকে আত্মবিশ্বাসী সুরে বড় বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এ রাজ্যে ফের চতুর্থবারের জন্য সরকার গড়বে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন কোচবিহারের মানুষের সংগ্রামকে কুর্নিশ জানিয়ে অভিষেক বলেন,“যাঁরা মানুষের হকের টাকা আটকে রেখেছিল, আপনারা তাঁদের যোগ্য জবাব দিয়েছেন।” তিনি সরাসরি বিজেপিকে নিশানা করে প্রশ্ন তোলেন, “এতদিন আপনারা ডবল ইঞ্জিনের স্বাদ পেয়েছেন। কিন্তু কী পেয়েছেন ?”

ভারতীয় জনতা পার্টি-কে আক্রমণ করে তিনি অভিযোগ করেন, এলাকার সাংসদ নিশীথ প্রামাণিক অধিকাংশ সময় দিল্লিতে থাকেন এবং সাধারণ মানুষের সমস্যার প্রতি উদাসীন। পাশাপাশি বিজেপি বিধায়ককেও কটাক্ষ করে তাঁর মন্তব্য, “মানুষ প্রয়োজনে তাঁকে পাশে পায়নি। ফোন থাকত সুইচ অফ। শুধু ছবি তোলা আর সংবাদমাধ্যমে টিকে থাকার চেষ্টা-এই ছিল কাজ।”

অভিষেক আরও দাবি করেন, এলাকার নিকাশি ব্যবস্থা,পানীয় জলসহ একাধিক মৌলিক পরিষেবা বেহাল অবস্থায় রয়েছে। এই প্রেক্ষাপটে তিনি তৃণমূল প্রার্থী শৈলেন্দ্র নাথ বর্মাকে ‘ভূমিপুত্র’ হিসেবে তুলে ধরে বলেন, তিনি এলাকার ১৬টি অঞ্চলকে হাতের তালুর মতো চেনেন এবং মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।

অন্যদিকে বিজেপি প্রার্থীকে ‘বহিরাগত’ বলে কটাক্ষ করে তিনি বলেন, স্থানীয় সমস্যার সঙ্গে তাঁর কোনও সংযোগ নেই।

রাজনৈতিক মহলের মতে, এই ভাষণের মাধ্যমে তৃণমূল স্থানীয় বনাম বহিরাগত ইস্যুকে সামনে এনে ভোটারদের প্রভাবিত করতে চাইছে। একই সঙ্গে উন্নয়ন ও জনসংযোগের প্রশ্ন তুলে বিজেপিকে চাপে রাখার কৌশলও স্পষ্ট হয়েছে।

সব মিলিয়ে, নাটাবাড়ির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কোচবিহারের নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment