আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“ব্রিলিয়ান্ট খেলা খেলছেন” কমিশনকে কটাক্ষ মমতার, প্রার্থী তালিকা ঘোষণার আগে তীব্র আক্রমণ বিজেপিকে

Published on: March 17, 2026
---Advertisement---

কলকাতা, ১৭ মার্চ: বিধানসভা ভোটের প্রাক্কালে রাজনৈতিক উত্তাপ চরমে। প্রার্থী তালিকা ঘোষণার ঠিক আগে নির্বাচন কমিশন ও বিজেপিকে একসঙ্গে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের বাসভবনের ঐতিহ্যবাহী ঘর থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে একাধিক বার্তা দেন তৃণমূল নেত্রী।

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ২০১১, ২০১৬ এবং ২০২১ প্রতিটি বিধানসভা নির্বাচনের মতো এবারও একই ঘর থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করছেন মমতা। তাঁর পাশে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব।

প্রার্থী তালিকা ঘোষণার আগে আবেগঘন সুরে বাংলার মানুষকে প্রণাম জানিয়ে মমতা বলেন, “চিরকাল আমরা এই ঘর থেকেই প্রার্থী ঘোষণা করি, সেই ট্র্যাডিশন বজায় রেখেছি।” পাশাপাশি রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ এবং হরিচাঁদ-গুরুচাঁদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

তবে এর মাঝেই তীব্র রাজনৈতিক বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-কে সামনে রেখে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “এত ভয় পাচ্ছেন কেন? এজেন্সি দিয়ে কলকাঠি না নেড়ে, বাইরের লোক না এনে, গ্যাসের সঙ্কট না করে লড়াইতে আসুন। শান্তিপূর্ণভাবে ভোট হোক।”

সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে নির্বাচন কমিশনকেও একপ্রকার বিদ্রূপের সুরে আক্রমণ করেন তিনি। বলেন, “বিজেপির কমিশনকে বলব ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন।” এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রার্থী তালিকা ঘোষণার মঞ্চ থেকেই এই আক্রমণ স্পষ্ট করে দিচ্ছে ভোট যত এগোবে, ততই বাড়বে রাজনৈতিক সংঘাত। এখন নজর, এই মন্তব্যের পাল্টা কী প্রতিক্রিয়া দেয় বিরোধী শিবির ও নির্বাচন কমিশন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment