আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুরুলিয়ায় সভামঞ্চে উঠতে গিয়ে রেলিংয়ে ধাক্কা মমতার, অক্ষত মুখ্যমন্ত্রী

Published on: March 28, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৮ মার্চঃ বিধানসভা নির্বাচনের আগে জোরকদমে প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। উত্তর থেকে দক্ষিণ রাজ্যজুড়ে একের পর এক জনসভা করছেন তিনি। সেই প্রচারের মধ্যেই শনিবার পুরুলিয়ার কাশীপুরে ঘটে গেল সামান্য বিপত্তি। মঞ্চে ওঠার সময় রেলিংয়ে ধাক্কা খান মুখ্যমন্ত্রী, যদিও তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

শনিবার কাশীপুর বিধানসভা এলাকার সেবাব্রতি সংঘের মাঠে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা ছিল তৃণমূল সুপ্রিমোর। সভাস্থলে পৌঁছে মঞ্চে ওঠার সময় আচমকাই এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সিঁড়ি দিয়ে ওঠার সময় রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে মুখ্যমন্ত্রীর। আচমকা ঘটনায় কিছুটা চমকে গেলেও তিনি দ্রুত নিজেকে সামলে নেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় তাঁর কোনও গুরুতর আঘাত লাগেনি। তিনি স্বাভাবিকভাবেই মঞ্চে উঠে নিজের নির্ধারিত ভাষণ দেন। ফলে বড় ধরনের কোনও বিপদের আশঙ্কা এড়ানো গিয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে প্রচার চলাকালীন গুরুতর চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর পায়ে আঘাত লাগে এবং ভাঙা পা নিয়েই গোটা নির্বাচনী প্রচার চালান তিনি। ফলে পুরুলিয়ার এই ঘটনার পর স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগ তৈরি হলেও দ্রুত তা কেটে যায়।

এদিকে, একই মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে দেখা যায় তৃণমূল নেতৃত্বকে। তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলেন, তিনি দীর্ঘদিন বিজেপিতে থাকার কারণে দলের কার্যপ্রণালী সম্পর্কে ওয়াকিবহাল। তাঁর দাবি, “একজন অভিযুক্ত ব্যক্তি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং তিনি বারবার মিথ্যা তথ্য সামনে আনছেন।”

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আনা চার্জশিটের পাল্টা তৃণমূলের তরফে ‘মোটা ভাই, জবাব চাই’ নামে ১৫ পাতার অভিযোগপত্র প্রকাশ করা হয়েছে। সেখানে ব্রাত্য বসু ও মহুয়া মৈত্রদের নেতৃত্বে শাহের একাধিক অভিযোগ খণ্ডন করা হয়েছে বলে দাবি তৃণমূলের।

সব মিলিয়ে, নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই যেমন তীব্র হচ্ছে, তেমনই প্রচারের ময়দানে এই ধরনের ছোটখাটো ঘটনাও নজর কাড়ছে। তবে পুরুলিয়ার এই ঘটনায় বড় কোনও বিপদ না হওয়ায় স্বস্তি মিলেছে তৃণমূল শিবিরে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment