আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মন্ত্রীত্বে মালতি রাভা রায়,কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে উৎসবের আবহ,আনন্দে কর্মীরা

Published on: June 1, 2026
---Advertisement---

কোচবিহার, ১ জুনঃ তুফানগঞ্জের বিধায়িকা মালতি রাভা রায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় আনন্দে মেতে উঠল কোচবিহার জেলা বিজেপি। সোমবার জেলা বিজেপি কার্যালয়ে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আবহ লক্ষ্য করা যায়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবর প্রকাশ্যে আসতেই জেলা কার্যালয়ে ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী ও সমর্থকরা। তাঁরা বাজি ফাটিয়ে, একে অপরকে আবির মেখে এবং লাড্ডু বিতরণ করে আনন্দ উদযাপন করেন। কার্যালয় চত্বরে ‘ভারত মাতা কি জয়’ ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।

বিজেপি নেতৃত্বের দাবি, মালতি রাভা রায়ের মন্ত্রীত্ব লাভ শুধু তুফানগঞ্জ নয়, গোটা কোচবিহার জেলার জন্যই গর্বের বিষয়। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক কাজের স্বীকৃতি হিসেবেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন দলীয় কর্মীরা।

এদিন কর্মসূচিতে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে থেকে মালতি রাভা রায় উত্তরবঙ্গ তথা কোচবিহারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। অন্যদিকে, কর্মী-সমর্থকদের মধ্যেও তাঁর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা দিতে দেখা যায়।

মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের এই ঘটনাকে কেন্দ্র করে জেলা বিজেপির অন্দরে উৎসাহ ও উদ্দীপনা আরও বৃদ্ধি পেয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment