আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হারানো ও চুরি যাওয়া মোবাইল উদ্ধারে বড় সাফল্য মালদা জেলা পুলিশের, প্রত্যর্পণ কর্মসূচিতে ফিরল ৫৯৪টি মোবাইল

Published on: December 27, 2025
---Advertisement---

মালদা, ২৭ ডিসেম্বরঃ মালদা জেলা জুড়ে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল মালদা জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে বিভিন্ন নামিদামি কোম্পানির মোট ৫৯৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শনিবার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইলগুলির একাংশ প্রকৃত দাবীদারদের হাতে তুলে দেওয়া হয়।

এই উপলক্ষে মালদা জেলা পুলিশ অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, ডিএসপি হেড কোয়ার্টার দীপেন তামাং সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা। এদিন প্রত্যর্পণ কর্মসূচির অধীনে উদ্ধার হওয়া ৫৯৪টি মোবাইলের মধ্যে প্রতীকীভাবে ৬৬ জন প্রকৃত দাবীদারের হাতে আনুষ্ঠানিকভাবে তাদের হারানো মোবাইল তুলে দেওয়া হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রযুক্তির সাহায্যে এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে এই মোবাইলগুলি উদ্ধারের কাজ চলছিল। সাইবার সেল ও বিভিন্ন থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া মোবাইলগুলির মধ্যে রয়েছে একাধিক দামি স্মার্টফোন, যা ফিরে পেয়ে স্বস্তি ও খুশি প্রকাশ করেন দাবীদাররা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, সাধারণ মানুষের হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়া জেলা পুলিশের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, “মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে অনেকেই আশা ছেড়ে দেন। কিন্তু পুলিশ নিয়মিতভাবে চেষ্টা করছে প্রযুক্তির সাহায্যে সেগুলি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে।”

তিনি আরও জানান, এদিন যাঁরা মোবাইল পাননি, তাঁদের মোবাইল সংশ্লিষ্ট থানা এলাকার মাধ্যমে পর্যায়ক্রমে প্রকৃত দাবীদারদের হাতে তুলে দেওয়া হবে। ভবিষ্যতেও এই ধরনের প্রত্যর্পণ কর্মসূচি নিয়মিতভাবে চালু থাকবে বলে আশ্বাস দেন পুলিশ সুপার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment