আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ডিপি ব্যবহার নিয়ে বচসা,বন্ধুর মারধরে প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর,তদন্তে পুলিশ

Published on: February 25, 2026
---Advertisement---

মালদা, ২৫ ফেব্রুয়ারিঃ মালদা জেলার মানিকচক ব্লকের সাহেবনগর গ্রামে সোশ্যাল মিডিয়ার ডিপি ব্যবহারকে কেন্দ্র করে বচসার জেরে এক কিশোরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম শেখ সোয়েল(১৬)। অভিযুক্ত তারই ঘনিষ্ঠ বন্ধু শেখ আমরাজ এবং তার বাবা-মা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ সোয়েল ও শেখ আমরাজ দু’জনেই সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। অভিযোগ, পরীক্ষার আগেই আমরাজ সোয়েলের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলে। সেই অ্যাকাউন্ট থেকে এক তরুণীকে প্রেমের প্রস্তাব পাঠানো হয়। বিষয়টি কিছুদিন পর সোয়েল ও তার পরিবারের নজরে আসে।

পরিবারের দাবি, ঘটনার প্রতিবাদ জানাতে চলতি মাসের ২২ তারিখে সোয়েল আমরাজের বাড়িতে যায়। তখন আমরাজের বাবা ফিজুর শেখ ও মা বেবি বিবি ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ, তাঁরা লাঠি ও বাঁশ দিয়ে সোয়েলকে বেধড়ক মারধর করেন। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও উন্নত চিকিৎসার জন্য কলকাতায় রেফার করা হয়।

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় প্রায় ৪৮ ঘণ্টা পর সোয়েলের মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, মারধরের জেরেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ওই ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment