আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুরভোটের আগে ভোটার তালিকা নিয়ে পথে বামেরা, সিইও দপ্তর ঘেরাওয়ের ডাক

Published on: September 1, 2026
---Advertisement---

কলকাতা, ১ সেপ্টেম্বরঃ নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের গোড়ায় কলকাতা ও হাওড়া পুরনিগমের ভোট হওয়ার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। তার মধ্যেই ভোটার তালিকা ইস্যুকে সামনে রেখে বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বামপন্থী দলগুলি। যোগ্য ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি নেওয়ার কথা ভাবছে সিপিএম-সহ বাম দলগুলি। তবে কর্মসূচির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। নিজেদের মধ্যে আলোচনার পর তা ঘোষণা করা হবে বলে বাম শিবির সূত্রে খবর।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর পর্বে নাম বাদ পড়া প্রায় ২৯ লক্ষ মানুষের আবেদন বর্তমানে ট্রাইব্যুনালের বিবেচনায় রয়েছে বলে বামেদের দাবি। তাঁদের আরও বক্তব্য, ইতিমধ্যেই প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন।

এই পরিস্থিতিতে বামেদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বহু যোগ্য মানুষের নাম বাদ পড়েছে। তাঁদের বক্তব্য, সংশোধনের নামে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছে। সেই অভিযোগকে সামনে রেখেই এবার নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি চাইতে পথে নামার প্রস্তুতি নিচ্ছে বামফ্রন্ট।

তবে এই বিতর্কের অন্য একটি দিকও রয়েছে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলায় নির্বাচন কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় নথি-সহ আবেদন করার পরে বহু ক্ষেত্রে বাদ পড়া ভোটারের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে আদালতে জানানো হয়েছে। বাদ পড়া ভোটারদের আবেদন দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথাও শুনানিতে উঠে এসেছে।

নির্বাচন কমিশনের তরফে দেশজুড়ে মৃত বা অন্যত্র স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়ার লক্ষ্যে এই সংশোধন প্রক্রিয়া চালানো হলেও, বাংলায় তা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। পুরভোটের সম্ভাব্য সময় যত এগোচ্ছে, ভোটার তালিকা নিয়ে সেই বিতর্কও ক্রমশ রাজনৈতিক কর্মসূচির কেন্দ্রে চলে আসছে।

বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত ফল না পেলেও কলকাতা ও হাওড়ার পুরভোটে নিজেদের সংগঠনকে ফের সক্রিয় করতে চাইছে বামেরা এমন রাজনৈতিক পর্যবেক্ষণও রয়েছে। ফলে ভোটার তালিকা নিয়ে আন্দোলন কতটা বড় আকার নেয়, এখন সেদিকেই নজর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment